মাহমূদ আগামী কিছু দিনের মধ্যেই হিন্দুস্তানে অভিযান চালাবে । সেই অভিযানে নিশ্চয়ই তোমরা থাকবে । তোমরা তখন হিন্দু বাহিনীর সাথে মিলে গযনী বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে নিঃশেষ করে দিতে পার। কিন্তু হিন্দুস্তানে গিয়ে আমরা হিন্দুদের সাথে কি ভাবে যোগাযোগ করবো? আমরা তো কেউ হিন্দুস্তানের ভাষা জানি না! উদ্বিগ্ন কণ্ঠে বললো রজব ভাই। সেই ব্যবস্থা তোমাদের নাগালের মধ্যেই আছে-_ বললো দরবেশরূপী ব্যক্তি। গযনীতেও এই কাজের বহু লোক রয়েছে । এরা হলো সেই সব হিন্দু, যাদেরকে প্রতিটি যুদ্ধের পর গযনী বাহিনী পাকড়াও করে গযনী নিয়ে এসেছে। এদের বাছাই করে মাহমুদ দুটি সেনা ইউনিট গঠন করেছে। তাছাড়া বিপুল সংখ্যক হিন্দু সরকারের বিভিন্ন বিভাগে কাজ করছে। গ্রেফতারকৃত হিন্দুদের একটি উল্লেখযোগ্য অংশকে গযনীর বিস্তশালীরা দাস হিসাবে কিনে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। আমরা তোমাদেরকে এমন কয়েকজন হিন্দুর সাথে পরিচয় করিয়ে দেবো, যারা তোমাদের ব্যক্তিগত কর্মচারী কিংবা কোচওয়ান হিসেবে সেনাবাহিনীর সাথেই থাকবে । এরা মুসলিম পরিচয় ধারণ করবে । কিন্তু বাস্তবে তারা নিষ্ঠাবান হিন্দু । এরাই হিন্দুস্তানে সব প্রয়োজনে তোমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে । এরা হিন্দু সেনাদের সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবে । আমরা তাদেরকে এই পরিমাণ ধন-সম্পদ দেবো, যা তারা জীবনে পাবে তো দূরের কথা কল্পনাও করতে পারে না। তাদের সবচেয়ে বেশী প্রাপ্তি হব, তারা গোলামীর জীবন থেকে মুক্তি পেয়ে নিজের জন্ম ভূমিতে ফিরে যেতে পারবে। যুদ্ধের ময়দানে তোমরা এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে, গোটা গযনী বাহিনী হিন্দুদের সহজ আক্রমণের শিকার হয়ে যায়। তোমরা মাহমুদের যুদ্ধ কৌশল জানো-_ বললো আরেক নেতৃস্থানীয় ব্যক্তি। মাহমুদের আক্রমণ কৌশল অনেক জায়গা নিয়ে হয়ে থাকে । সন্মুখভাগে সে খুবই সামান্য সৈন্য রাখে । অধিকাংশ সৈন্যকে ডানে বামে ছড়িয়ে দিয়ে শক্রপক্ষকে ডানে বামে এবং পেছন দিক থেকে আক্রমণ করে । মাহমুদ শক্রপক্ষকে এগিয়ে আসতে বাধ্য করে । তার গেরিলা যোদ্ধারা রাতের বেলায়ও শক্রপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এবার মাহমুদের যুদ্ধ কৌশলের প্রতি তোমরা সতর্ক দৃষ্টি রাখবে । তার পরিকল্পনার কথা আগেই হিন্দুদের জানিয়ে দেবে । মাহমূদ যদি কোথাও ফাদ ৯ তৈরী করে তবে তা যথা সময়ে তোমরা হিন্দু বাহিনীকে জানিয়ে দেবে । তোমরা ্ € ভারত অভিযান * ৮১ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।