আমাকে পাকড়াও করতে কতোজন লোক আসবে? জানতে চাইলো ইয়াজদানী। একথা শুনে আধ্বরীর মুখ থেকে হাসি উবে গেল । মলীন হয়ে গেল তার চেহারা। আমার প্রতি এমন সন্দেহ করতে পারলেন আপনি? উদাস কণ্ঠে বললো আম্বরী। অবশ্য আমার পক্ষে আপনাকে নিশ্চয়তা দেয়ার কোন উপায় নেই । আমি আপনাকে ধোকা দেবো না একথা কিভাবে বুঝাবোঃ তবে একথা জেনে রাখুন, আপনি চাইলে আমি আপনার চৌকিতেও হানা দিতে পারি। দুঃখিত, আপনাকে কষ্ট দেয়ার জন্য আমি একথা বলিনি । যাক, আমি কথা দিলাম, আগামীকাল আপনার জন্যে এখানে আসবো । ইয়াজদানী আর কালক্ষেপণ না করে ঘোড়া ছুটিয়ে দিলো । ঠায় দীড়িয়ে ইয়াজদানীর গমনপথের দিকে তাকিয়ে রইলো আশ্বরী । ঝুকি নিলো ইয়াজদানী। পরদিন জীবনের ঝুকি নিয়ে আম্বরীকে যেখানে পেয়েছিল সেখানে এলো । আম্বরী আগে এসেই দাড়িয়ে ছিল। কুশল বিনিময়ের পর নিজ নিজ শখ, রুচি, প্রত্যাশা ও স্বপ্রের কথাই অগ্রাধিকার পেলো । দীর্ঘ আলোচনায় তারা একে অন্যের আদর্শিক জীবনাদর্শে এতোটাই মুগ্ধ হলো যে, দুজনে মিলে ঘর বাধার স্বপ্ন দেখতে শুরু করলো । এভাবে সীমান্ত পেরিয়ে শত্রু রাজ্যের ভেতরে গিয়ে আম্বরীর সাথে নিয়মিত দেখা সাক্ষাত করতে লাগলো ইয়াজদানী । সপ্তম দিনের সাক্ষাতে ইয়াজদানী লক্ষ করলো, আশ্বরীর মধ্যে আগের মতো এতোটা উৎফুল্প ভাব নেই। তার চেহারা মলিন এবং বিব্রত। কিছুক্ষণ নীরব থেকে এক পর্যায়ে আম্বরী নিজে থেকেই বললো-_ তোমার প্রতি ভালোবাসার টান আমাকে আজো এখানে নিয়ে এসেছে। অথচ এখন আমাদের উভয়ের জীবন ঝুঁকিপূর্ণ । গতকাল আমাকে রাজমহলের এক সেবিকা বলেছে, প্রতি দিন দীর্ঘ সময়ের জন্যে বাড়ির বাইরে থাকার ব্যাপারটি আমার প্রতি রাজমহলের সবার মধ্যে সন্দেহের উদ্রেক করেছে । তাই আজ থেকে আমার পেছনে গুপ্তচর লাগিয়ে দেয়া হতে পারে । এমন হলে কিন্তু আমাদের কারোরই প্রাণ বাচবে না। অবশ্য নিজের জীবনের ভ্রুক্ষেপ করি না আমি । কিন্তু তোমাকে নিয়েই আমার চিন্তা । একটু সতর্ক থেকো । কেউ যদি আমাদের দেখে ফেলে তবে আমি আর রাজমহলে ফিরে যাবো না। যদি পালিয়ে যাওয়ার সুযোগ থাকে, তোমার সাথেই চলে যাবো । তুমি কি আমাকে নিয়ে যেতে প্রস্তুত? ভারত অভিযান & ৭৬ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।