আমি শাহী খান্দানের মেয়ে । এলিকখান আমার চাচা ছিলেন। আমার নাম আশ্বরী । আচ্ছা, আপনি তাহলে শাহজাদী। হ্যা, শাহী বংশের মেয়ে বলেই আমরা একে অন্যের শক্র। একজন অপরিচিত তরুণীকে কোন কড়া কথা বলতে আমার ইচ্ছে করছে না। তবে না বলেও পারছি না। শাহজাদী আম্বরী! আপনার বয়স তেমন হয়নি । এই বয়সে কে শক্র কে বন্ধু, কার রাজনৈতিক কর্মকান্ড ঠিক, কারটি বেঠিক তা নির্ণয় করার মতো জ্ঞান আপনার হয়নি । আমি আপনাকে উপদেশ দিচ্ছি, সুলতান মাহমুদের প্রতি আপনাদের যে হিংসা ও শক্রতা তা মন থেকে দূর করে দিন। ভবিষ্যত প্রজন্মকে একথা শিক্ষা দিন যে, দু'জন মুসলমান একে অন্যের শক্র হতে পারে না। আমাকে আপনি শক্র পক্ষের লোক মনে করবেন না কমান্ডার । আপনার এই উপদেশেরও আমার প্রয়োজন নেই । আপনি কি জানেন? সুলতান মাহমুদকে শক্র জ্ঞান করি না বলে আমার খান্দানের লোকেরা আমাকে পাগল মনে করে। সত্যকে সত্য বলে নিশ্বাস করি এবং ন্যায়পরায়ণ সত্যপন্থি সুলতান মাহমুদকে শ্রদ্ধা করি বলেই হয়তা আজ বাঘের আক্রমণ থেকে আমাকে বাচানোর জন্য এক শক্র সেনা কমান্ডারকে আল্লাহ তাআলা সীমান্তের পাচ মাইল ভেতরে পাঠিয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন। হ্যায় আল্লাহ! আপনি না এলে এতোক্ষণে চিতাবাঘ আমাকে চিড়ে খেয়ে ফেলতো । আমি আপনার শত্রুপক্ষের লোক । শক্রপক্ষের লোক হওয়ার পরও আপনাদের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছি । এখন আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কি আপনার বন্দি? না, না। আপনি বন্দি হবেন কেন? আপনি আমার কাছে সম্মানিত অতিথি । বললো আম্বরী। আপনার যদি তাড়া থাকে তবে এখন চলে যেতে পারেন। আমাকে এক্ষুণি বাড়ি ফিরতে হবে । কারণ বাড়ি থেকে বেরিয়েছি অনেক্ষণ হয়েছে। বাড়ির লোকজন হয়তো আমাকে খোজার জন্য বেরিয়ে পড়েছে। আম্বরী ও ইয়াজদানী একে অন্যের দিকে তাকাল । তাদের মধ্যে পরস্পর দৃষ্টি বিনিময় হলো। পরস্পরের দিকে তাকিয়ে উভয়েই মুচকি হাসলো । এরপর ঘোড়ার দিক ঘুরিয়ে ক্ষীণ আওয়াজে ইয়াজদানী বললো-_ খোদা হাফেয, শাহজাদী! ইয়াজদানীর ঘোড়া চলতে শুরু করেছিল। ঠিক সেই সময়ে ডেকে উঠলো আশ্বরী। দাড়ান! আগামীকাল কি আপনি এখানে আসতে পারবেন? আমি আগামী কাল এখানে আসবো । ভারত অভিযান « ৭৫ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।