সীমান্তের এই এলাকাটি ছিল শিকারে জন্যে উপযুক্ত জায়গা । এখানে দল বেঁধে হরিণ, খরগোশ, বনগরু বিচরণ করতো । উমর ইয়াজদানী হরিণ শিকারেও ছিল পটু । প্রায়ই একাকিই শিকার করে নিয়ে আসতো হরিণ খরগোশ ইত্যাদি। সে দিন টহল সেনাদের গতিবিধি দেখে উল্টো দিকে রওয়ানা হতেই সামান্য দূরে তার চোখ পড়লো কয়েকটি হরিণের উপর । হরিণকে শিকার করতে হলে পেছন দিয়ে কিছুটা পথ ঘুরে অগ্রসর হয়ে আক্রমণ করতে হয় । কিন্তু হরিণগুলো হঠাৎ সেখান থেকে আরো দুরে সরে যেতে লাগল । উমর ইয়াজদানীর মনোযোগ নিবদ্ধ ছিলো হরিণের প্রতি ৷ তার খেয়াল ছিলো না হরিণ তাড়া করে সে সীমানা থেকে কতোটুকু দূরে চলে এসেছে। এক পর্যায়ে তার চোখে পড়লো পাহাড়ী এলাকা । হঠাৎ হরিণগুলো কান খাড়া করে উর্ধশ্বীসে দৌড়াতে লাগল । মনে হচ্ছে ওরা কোন শক্রর উপস্থিতি টের পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই উমর ইয়াজদানীর কানে ভেসে এলো ছুটস্ত অশ্বখুড়ের আওয়াজ । ধীরে ধীরে ঘোড়ার পায়ের আওয়াজ আরো কাছে এগিয়ে এলো। উমর ইয়াজদানী ঘোড়া থামাল। চতুর্দিকে দৃষ্টি ফিরিয়ে সে দেখতে পেলো, একটি ধাবমান অশ্বারোহী ডানে বামে তীর চালাচ্ছে আর তার ঘোড়াটি একে বেকে দৌড়াচ্ছে। হঠাৎ ঘোড়াটি একদিকে ঘুরে গেলে উমর দেখলো, অশ্বরোহী একজন নারী এবং তাকে তাড়া করছে চারটি চিতা বাঘ । মহিলা তার ঘোড়াকে ডানে বামে ঘুরিয়ে চিতাগুলোর উপর তীর চালাচ্ছিল, কিন্তু কোন তীরই চিতাকে আঘাত করতে পারছিল না । সেই অঞ্চলের চিতাবাঘের হিংস্রতা ছিল প্রবাদতুল্য । অন্যান্য বাঘের চেয়ে ওখানকার বাঘ ছিলো অনেক বেশী শক্তিশালী ও হিংস্র । বাঘের ভয়ে ঘোড়া উর্ধশ্বাসে দৌড়াচ্ছিল। কিন্তু দৌড়াতে দৌড়াতে ঘোড়াটি ক্লান্ত হয়ে পড়েছিল । এ দিকে একটি মেয়ের পক্ষে চারটি চিতাবাঘের মোকাবেলা করা ছিল অসম্ভব । দৃশ্যত চিতাবাঘের আক্রমণ থেকে মেয়েটির বাচার সম্ভাবনা ছিল না। পরিস্থিতির ঘোড়া চিতার পেছনে ছুটালো । ততোক্ষণে চিতা ও আক্রান্ত মেয়েটি অনেক দূর চলে গেছে । আর দুটি চিতা মেয়েটির দু'পাশ থেকে ঘোড়াকে আক্রমণ উদ্যত অবস্থায় । ঘোড়া বাতাসের আগে ছুটতে লাগল । ততোক্ষণে একটি চিতা মেয়েটির ঘোড়ার ভারত অভিযান % ৭৩ ড/ড/৬.911000901109..0010)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।