সেলজুকীরা মারাত্মক বিপর্যয়ের শিকার হয়েছিল। জনবল হারানোর পাশাপাশি তাদের বিপুল সংখ্যক উট, ঘোড়া ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু সুলতান মাহমুদ এই বিজয়ে মোটেও নিরুদ্বগ্ন হতে পারেননি । কারণ তিনি জানতেন, সেলজুকী একটি বিশাল জনগোষ্ঠী । ছড়িয়ে ছিটিয়ে থাকা এদের লোক সংখ্যা বিপুল । তাছাড়া এলিকখানের রাজশক্তি এবং আলাফতোগীন এদের সহযোগী । কাজেই যে কোন সময় এরা একত্রিত হয়ে সীমান্ত এলাকায় আঘাত হানতে পারে । ফলে এদের উপর দৃষ্টি রাখা জরুরি । সুলতান মাহমুদ সীমান্তরক্ষীদের নির্দেশ দিয়ে দিলেন, সীমান্ত চৌকিগুলোর টহল ব্যবস্থা আরো জোরদার করা হোক এবং যতদূর সম্ভব টহল সেনাদের সীমান্তের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যাপারে সতর্ক রাখা হোক। সুলতানের এই নির্দেশের পর সীমান্ত চৌকিগুলোর শক্তি বাড়ানো হলো। টহল জোরদার করা হলো এবং সীমান্তের বাইরেও বহুদূর পর্যন্ত গযনী সৈন্যদের টহলের নির্দেশ দেয়া হলো । উমর ইয়াজদানী ছিল গযনী বাহিনীর একজন কমান্ডার । তিনটি সীমান্ত চৌকির দায়িত ছিল তার উপর | উকেসাস ইয়াজদানীর কর্মক্ষেত্র । উকেসাস নদীর একেবারে তীরবর্তী একটি চৌকিতে থাকতো উমর ইয়াজদানী । উমর ইয়াজদানীর অধীনস্ত সেনাদের জন্যে সবসময় নদীর তীরে বাধা থাকতো একাধিক নৌকা । নৌকা করেও তারা ওপারের অবস্থা পর্যবেক্ষণে বের হতো । কমান্ডার হিসেবে ইয়াজদানী প্রায়ই একাকী হল দলের" অবস্থা দেখার জন্যে না। একদিন টহল সেনাদের পর্যবেক্ষণে বের হয়ে উমর ইয়াজদানী দূর থেকে লক্ষ করলো, তার টহলদল ঠিক মতোই টহল দিচ্ছে। অশ্বারোহী টহলদল অবিরাম ঘোড়া হাকিয়ে অগ্রসর হচ্ছে। উমর দেখলো, তার দৃষ্টিসীমার বাইরে ওরা গহীন অরণ্যে চলে গেছে। এটাই ছিল স্বাভাবিক । উমর তার অধীনস্থদের কাজে আশ্বস্ত হয়ে উল্টো দিকে ঘোড়া হাকাল। উমর ছিল কমান্ডার । তার কাছে তীর ধনুক রাখার দরকার ছিল না। কিন্তু উমর এসবের ধার ধারে না। ঘর থেকে বের হলে তীর ধনুক, তরবারী তার সাথে থাকবেই । এগুলোকে একজন সৈনিকের সার্বক্ষণিক পোষাক মনে করে উমর | অফিসার ও সিপাহীর ভিন্রতায় বিশ্বাসী নয় উমর ইয়াজদানী । ভারত অভিযান *% ৭২ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।