Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

তার কাছে পাঠাচ্ছি। ইসরাঈল ও আলাফতোগীন দু'জন এক সাথে বসে যেন ভবিষ্যত করণীয় নির্ধারণ করে । বস্তুত আলাফতোগীনের হাতেই এলিকখান এই লিখিত পয়গাম দিয়েছিল। সে পয়গামে আরো জানালো, আলাফতোগীনের সাথে তোমার কাছে আমি দু'জন যুবতীকে পাঠালাম । মারয়াম এদেরকে ভালো ভাবেই জানে । মৃত্যুর আগে আমি তোমাকে একটা গোপন কৌশল বলে দিতে চাই__ আমার সাথে সাক্ষাতে তুমি বলেছিলে, প্রথম আক্রমণে মাহমুদকে পরাজিত না করতে পারলে তুমি অন্য পন্থা অবলম্বন করবে । অন্য পন্থা হিসেবে এই দু'টি মেয়েকে তুমি ব্যবহার করতে পারো । এরা খুবই চতুর ও সতর্ক মেয়ে। সুলতান মাহমুদের সেনাবাহিনীতে কয়েকজন সেলজুকী কমান্ডার রয়েছে। এদেরকে এই মেয়ে দুটি দিয়ে তুমি ফাদে আটকাতে পারো । মেয়ে দুটিকে গযনী পাঠিয়ে দেবে। এরা সেখানে গিয়ে সেলজুকী কমান্ডারদের বিয়ে করবে। কিন্তু পর্দার অন্তরালে এরা মাহমুদের সেনাবাহিনীতে কর্মরত অন্যান্য সেলজুকীদেরকে তাদের ফাদে ফাসাতে থাকবে। এদেরকে বুখারার বাইরের একজন উস্তাদ প্রশিক্ষণ দিয়েছে। সে ইহুদী । ইহুদীর কথা শুনে মনে করো না, ইহুদী হয়তো আমাদের ক্ষতি করবে । আসলে আমাদের ক্ষতি করবে না, তার লক্ষ্য বস্তু মাহমুদ। সে আমার সাথে ওয়াদা টাকার প্রয়োজন হয় সে নগদ অর্থ সহায়তা দেবে । এ ব্যাপারে অর্থ খরচের ব্যাপারে তুমি মোটেও চিন্তা করো না। আহমদ তোগা খানও তোমাকে প্রয়োজনীয় আর্ক সহযোগিতা করবে। ইসরাঈল যখন তার তাবুতে আগত দুই তরুণীকে দেখলো, তখন তার কাছে মনে হলো, রূপ সৌন্দর্যের দিক থেকে এরা মারয়ামের কাছে কিছুই নয়। তবে সুন্দরী । দুই তরুণী যখন ইসরাঈলের সাথে কথা বলতে শুরু করলো এবং তাদের যাদুকরী অঙ্গভঙ্গি দেখাতে শুরু করলো, তখন মারয়ামের রূপসৌন্দর্য ইসরাঈলের কাছে পানসে হয়ে গেলো । তার হৃদয় থেকে ধীরে ধীরে মারয়ামের প্রেম ফিকে হতে শুরু করলো । সেখানে ঝড় তুললো এই দুই তরুণী । কারণ তরুণী দুজন ছিল পুরুষের মনে কামনা জাগানোর ব্য পারে পারদর্শী । কিভাবে কথা বলে, অঙ্গ-ভঙ্গি, চাহনী ও হাসি দিয়ে দৃষ্টি ও * রীর প্রদর্শন করে পুরুষের মনে আগুন ধরিয়ে দেয়া যায়, এ ব্যাপারে এরা ছিল দারুণ পারঙগম ৷ ভারত অভিযান % ৬৯ দডড$.9110001109,.0010)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।