Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

বৃদ্ধ সুলতানের কথায় এতোটাই মুপ্ধ হলো যে, সামনে অগ্রসর হয়ে হাটু গেড়ে তার সামনে বসে পড়লো এবং কোমর থেকে তরবারী খোলে সুলতানের পায়ের কাছে রেখে বললো-_ সেলজুকী গোত্রপতি ইসরাঈল খান এলিক খানের ভাতিজীকে সম্প্রতি বিয়ে করে নিয়ে এসেছে এবং এলিকখানের কিছু সৈন্য সাথে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সেলজুকী উপজাতিদের একত্রিত করে আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সুলতান মাহমুদ আরবাব খানের বাবার সাথে দীর্ঘ সময় কথা বলে প্রয়োজনীয় সব তথ্য জেনে নিলেন এবং তার কর্মকর্তাদের নির্দেশ দিলেন_ এই মুরুববীর জন্য শাহী মেহমান খানায় যাবতীয় আপ্যায়ন ও মেহমানদারীর ব্যবস্থা করা হোক । বৃদ্ধকে মেহমানখানায় পাঠিয়ে দিয়ে সুলতান আরবাব খানকে কিছু পুরস্কার দিয়ে বললেন__ তুমি নিজেকে ইসরাঈলের বিশ্বস্ত লোক ঘোষণা দিয়ে ওখানে 1কছু দিন থাকবে । সব কিছু জানা ও দেখা হয়ে গেলে সুযোগ মতো চলে আসবে। এই ঘটনার পনেরো দিন পর আরবাব খান সেলজুকীদের খবর নিয়ে সুলতানের কাছে ফিরে এলো। সে এসেই সুলতানকে ইসরাঈল সেলজুকীর যাবতীয় প্রস্তুতির কথা জানিয়ে দিল। সুলতান মাহমূদের সেনাবাহিনীতে দু'জন ছিলেন সেলজুকী সেনাপতি । এদের একজন আরবাব খানের বিশ্বস্ততার ব্যাপারে প্রশংসা করলেন । আরবাব খান ছাড়াও আরো দু'জন সেলজুকী ছিলেন গযনী বাহিনীর কমান্ডার । একজন সেনাপতি তাদের বিশ্বস্ততার ব্যাপারে দৃঢ় আস্থা ব্যক্ত করলেন। সুলতান এই দু'জন সেলজুকী কমান্ডারকে ডেকে বললেন, তোমরা দু'জন ইসরাঈলের কাছে চলে যাও । তাকে কৌশলে যুদ্ধের উদ্দেশ্যে এদিকে নিয়ে এসো । দুই কমান্ডার সেলজুকীদের কাছে গিয়ে কি ভূমিকা রাখবে এবং কখন কি উদ্যোগ নেবে এ ব্যাপারে তাদের বিস্তারিত দিক নির্দেশনা দিয়ে ইসরাঈলের সেনাদেরকে বুখারার পাহাড়ী অঞ্চলে রওয়ানার জন্য তৈরী করুন। সখ সং সং ১০১৭ সালের ঘটনা । সেলজুকী বাহিনীর যোদ্ধারা তিরমুজ নামক স্থান দিয়ে ককেসাস নদী পার হলো । সেলজুকীরা ছিল প্রকৃত অর্থেই লড়াকু জাতি । ফলে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তারা বন্যার পানির মতোই ধেয়ে আসছিল । সেলজুকীরা ছিল উপজাতি । ভারত অভিযান +₹* ৬৬ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।