Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

আরবাব খান তার বাবার কাছ থেকে ইসরাঈল সেলজুকীর যুদ্ধ প্রস্তুতির বিস্তারিত শোনে ঘর থেকে বেরিয়ে গেল। আরবাব খান তার উর্ধ্বতন সেনাপতির কাছে গিয়ে জানাল-_ সেলজুকী গোত্রপতি ইসরাঈল সেলজুকী গযনী সুলতানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্ততি নিচ্ছে। এ খবর এখনই সুলতানকে জানানো উচিত মাননীয় সেনপতি! কিছুক্ষণ পর আরবাব খান ও তার পিতাকে সুলতানের সামনে হাজির করা হলো। আমি তোমার ছেলের নৈতিকতাকে শ্রদ্ধা জানাই । কারণ সে তার বাবাকে আসামী করে আমার সামনে হাজির করেছে । আমি বুঝতে পারছি না তাকে কি পুরস্কার দিব? অবশ্য প্রকৃত পুরস্কার তাকে আখেরাতে আল্লাহ তাআলা দিবেন। আরবাব খানের পিতার উদ্দেশ্যে বললেন সুলতান মাহমদু । সেলজুকী বৃদ্ধ ভয় ও আতংকে কাপতে লাগলো । সে আশংকা করছিল কঠিনতম কোন শাস্তি তাকে দেয়া হবে। যাকে কেউ সত্য পথের সন্ধান দেয়নি, সে যদি বিপথগামী হয়, তাকে অপরাধী সাব্যস্ত করা যায় না। আজ তোমার ছেলে তোমাকে সত্য পথ দেখিয়েছে। এখন তুমি আমাকে বলো, ইসরাঈল সেলজুকী কি ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে? আরবাব খানের বাবার উদ্দেশ্যে বললেন সুলতান । তিনি আরো বললেন, ভূমি যদি সেলজুকীদের যুদ্ধ প্রস্তুতি ও তাদের উদ্দেশ্যের ব্যাপারে কোন কথাই না বল তবুও আমরা তোমাকে জেলখানায় বন্দি করবো না। কারণ, তুমি আমাদের সম্মানিত মেহমান । আমরা তোমাকে সম্মানের সাথে মেহমানদারী করবো । আমরা তোমাকে সসম্মানে বিদায় দেবো । যাতে তুমি বুঝতে পারো, কারা সত্যের অনুসারী । কারা ইসলামের সঠিক আদর্শের অনুগত । আর কারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। তুমি কি সত্য গোপন করে আল্লাহর বিরুদ্ধে যাবে? সুলতানের কথা শুনে উত্তেজিত হয়ে উঠলো আরবাব খান। সে ক্ষুব্ধ কণ্ঠে বললো-_ গোস্তাখী মাফ করবেন সুলতান! আমার বাবা যদি সত্য কথা না বলে, ধন অহলে আপনার সামনেই তার মাথা কেটে আপনার পায়ে সোপর্দ করবো। থামো আরবাব খান! তুমি আমার সাথে কোন গোস্তাখী করোনি । গোস্তাখী & করেছো তোমার বাবার সাথে । বেচারা তো ইসলামের একটি দিক দেখেছে, তাকে ইসলামের প্রকৃতরূপ দেখার সুযোগ দাও । উচ্চ কণ্ঠে বললেন সুলতান । ভারত অভিযান *% ৬৫ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।