আরে, রাখো এসব কথা । এসব কথাই তো প্রমাণ করে তিনি জীবনের জন্যে হার মেনে নিয়েছেন। এগুলো তার পরাজয়ের পরিণতি । চাচা সুলতান মাহমুদকে এতোটাই ভয় পাচ্ছেন যে, নিজ খান্দানের মেয়ে দিয়ে হলেও তার সঙ্গে আপস করতে চান। কিন্তু ইসরাঈল সেলজুকী আপসহীন । সে কোন অবস্থাতেই মাহমুদের সাথে মৈত্রী করবে না । বললো মারয়াম__ মৈত্রী হয়তো করার সুযোগই পাবে না, পরাজিত হয়ে দৌড়ে পালাবে । কিছুটা তীর্যক কণ্ঠে মারয়ামের উদ্দেশে বললো আম্বরী। দেখবে ইসরাঈলেরও সেই একই পরিণতি হবে যা এলিকখানের হয়েছে । যে পরিণতি কাদের খানের হয়েছে, খাওয়ারিজম শাহীর হয়েছে, কারামতীদের হয়েছে । তোমার সেলজুকী বাহাদুরেরও একই পরিণতি বরণ করতে হবে মারয়াম! আরে দেখে নিয়ো, ইসরাঈল সবার পরাজয়ের প্রতিশোধ নেবে । কিছুটা গর্বিত কণ্ঠে বললো মারয়াম ৷ আম্বরী! তুমি এমন ভাবে কথা বলছো, যাতে গযনী শাসকদের গোলামী ও পরাজয়ের গন্ধ আসে। আরে শাহজাদী! তুমি আমার কথায় গযনী শাসকদের গোলামী আবিষ্কার করছো কেন, এটা ইসলামের গোলামী বলো । দেখো, তোমরা এই পার্থিব দুনিয়ার কথা বলো, আর আমি সেই দুনিয়ার কথা বলি, মৃত্যুর পর যে দুনিয়াতে আমাদের সবাইকে যেতে হবে । দেখো, মুসলিম শাসকরা পরম্পর লড়াই করে কি পেয়েছে? আসলে তো সেই সম্ভাবনাময় শক্তিকেই বিনষ্ট করছে যে শক্তি ইসলামে শক্রদের বিরুদ্ধে ব্যয় করার কথা ছিল। খান আর সেলজুকীরা মিলিত হয়ে যদি সুলতান মাহমুদকে পরাজিতও করে তবুও প্রকৃত জয় খান আর সেলজ্ুকীদের হবে না, শক্তিশালী হবে ইসলামের বিরোধী শক্তি । হেসে ফেললো মারয়াম, তার হাসিতে বিদ্রীপ। সে বিদ্রপাত্ক কণ্ঠে বললো-__ তোমার মুখে সব সময় ইসলাম ইসলাম । ইসলামের কথা বলতে বলতে তুমি মারা যাবে আম্বরী! তুমি বিশ্বাস করো, একদিন না একদিন আমি গযনী সিংহাসনের রাণী হবো । আর তুমি হবে কোন বুড়ো সেনাপতির বিবি। অবশ্য আমি সেটা হতে দেবো না। তোমাকে আমি তোমার মতোই সুন্দর সুপুরুষ কোন যুবকের সাথে বিয়ে দেবো । সে হবে এমন যুবক যার থাকবে অঢেল সম্পদ আর ক্ষমা । আর ইসরাঈল সেলজুকী হবে গযনীর বাদশা । তাই না? তীর্যক কণ্ঠে বললো আম্বরী। হ্যা আম্বরী! সে তো এখনো বাদশা । তবুও তার সেই সিংহাসন চাই যে সিংহাসনে সুলতান মাহমুদ বসে । ভারত অভিযান «& ৬১ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।