ঠিক আছে, ঠিক আছে। এসো এসো, আমরা এক জায়গায় বসে কথা বলি। আসলে শক্র শক্রই ৷ কেন শক্রতা, কেন দুশমনি, এসব বিষয় শক্রকে পরাজিত করার পরই কেবল আলোচিত হতে পারে। মারয়াম! তুমি অল্প বয়সী কুমারী তরুণী বটে কিন্তু তোমার চিন্তা ভাবনা আনাড়ী নয়, তুমি তো বিজ্ঞ ব্যক্তিদের মতো কথা বলছো । এতো বিদ্যা বুদ্ধি তুমি কোথায় পেলে? আরে, প্রয়োজনেই মানুষ বিজ্ঞ হয়ে ওঠে । আমিও প্রয়োজনের তাকিদেই এমনটা হয়ে উঠেছি। এরপর তারা দু'জন একটি বড় গাছের নীচে বসে কথা বলতে শুরু করলো । দীর্ঘক্ষণ নানা বিষয়ে কথা বলার পর পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে গেল। এক পর্যায়ে ইসরাঈল মারয়ামকে বললো-_ এলিকখানের সাথে কি তোমার ব্যাপারে কথা বলবো? তোমার মন চাইলে বলো, আমার কোন সমস্যা নেই। তিনি সম্মত না হলেও আমি তোমার কাছে চলে আসবো । তোমাকে আমার ভালো লেগেছে। আমি আমার ভবিষ্যত তোমার সাথেই বেধে ফেলেছি ইসরাঈল! বহুদিন ধরে আমি তোমার মতো দৃঢ়চেতা একজন বীর পুরুষের খোজ করছিলাম । আমার স্বপ্নগুলো যার মাধ্যমে বাস্তব রূপ দেয়া সম্ভব । সুলতান মাহমুদকে নিঃশেষ করে দেয়ার জন্যে তুমি আমাকে যে ভাবে ইচ্ছা কাজে লাগাতে পারো, আমাকে সব সময় প্রস্তুত পাবে। ইসরাঈল এলিকখানের সান্নিধ্যে তিন রাত থাকলো । তিন রাতেই মারয়াম অতি সংগোপনে ইসরাঈলের সাথে সাক্ষাত করলো । শেষ রাতে তারই এক সমবয়সী তরুণী আশ্বরীকে মারয়াম ইসরাঈলের সাথে সাক্ষাতের সময় সঙ্গে নিয়ে এলো । মারয়াম যখন ইসরাঈলের সাথে কথা বলতে গেলো, তখন আম্বরী একটু দূরে দাড়িয়ে রইল । তার পরের দিন ইসরাঈল সেলজুকী চলে গেল। ইসরাঈল চলে যাওয়ার পর আম্বরী মারয়ামকে বললো-_ তোমার পছন্দ ঠিকই আছে মারয়াম! ইসরাঈলই তোমার জন্যে যোগ্য ব্যক্তি। এমন পুরুষই তোমার প্রয়োজন ছিল। কিন্ত একটা কথা মারয়াম! ইসরাঈলকে বিয়ে করে তুমি সুলতান মাহমুদের সাথে শক্রত তৈরী করছো । অথচ চাচা এলিকখান বলেছেন, তিনি প্রয়োজনে মাহমুদের খান্দানে মেয়ে বিয়ে দিয়ে হলেও তার সাথে মৈত্রী গড়ে তুলবেন । তুমি কি একথা শোননি? ভারত অভিযান %% ৬০ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।