করছিল ইসরাঈল । হাটতে হাটতে সে তার জন্যে নির্ধারিত তাবু থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল । এক সময় ইসরাঈল অনুভব করলো, সে একাকী নয়, তার পেছনে কেউ না কেউ আছে। অতি সন্তর্পণে সে তার খঞ্জরের উপর হাত রেখে আড় চোখে এপাশ ওপাশ দেখতে চেষ্টা করলো । সে অনুভব করলো, একটি ছায়ামূর্তি গাছগাছালির ভেতর থেকে এগিয়ে আসছে। তার মনে হলো, ছায়া মূর্তিটি কোন পুরুষের নয়। ইসরাঈল নিঃশংক গলায় জিজ্ঞেস করলো, কে তুমি? আমি মারয়াম! এগিয়ে এসে বললো এক নারী মূর্তি । ভয় পাওয়ার কিছু নেই! আমি এলিকখানের ভাতিজী মারয়াম। ইসরাঈল গভীরভাবে তার দিকে তাকিয়ে বললো-_ আমার তো মনে হয় গতকাল এলিকখানের পাশে যারা বসেছিল তাদের মধ্যে তুমিও ছিলে । তো এখানে কেন এসেছো? এটা কি জিজ্ঞেস করার কোন বিষয় হলো? বললো মারয়াম। ভুল বোঝার আগেই আমি আপনার "চুল ভেঙ্গে দেয়ার জন্যে বলছি-_ আপনার সুঠাম দেহ আর সর্দারীর মোহে আমি আপনার কাছে আসিনি । আমি আপনার সাথে দেখা করতে এসেছি সূলতান মাহমূদের বিরুদ্ধে আপনার সংকল্লে মুগ্ধ হয়ে আপনাকে মোবারকবাদ জানাতে এবং উৎসাহিত করতে । দেখুন, আমি একজন কুমারী মেয়ে। তা ছাড়া আমি খানদের আভিজাত্যের অংশ । কিন্তু খানদের আভিজাত্য মান-মর্যাদা সবই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চাচা এলিকখান এবারের পরাজয়ের পর মনোবল হারিয়ে ফেলেছেন। কিন্তু আমার আত্মমর্যাদাবোধ চাচার এই মনোবল হারানোকে মেনে নিতে পারছে না। আচ্ছা? গযনীর মাহমুদ কি কোন জিন-ভূত না দৈত্য দানব? যে ব্যক্তি এই পারবে তার জন্যে আমার সব কিছু কুরবান করে দিতে প্রস্তুত আমি । আমি দেখেছি, আপনার মধ্যে সেই সংকল্প আছে। এজন্য আপনাকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তাই নাকি? মাহমুদের সাথে শাহজাদীর দুশমনি কেন? কেন নয়? ইসরাঈল সেলজুকীর সাথে মাহমূদের কি নিয়ে দুশমনী? আপনার সাথে যে কারণে মাহমুদের শত্রতা, আমার সাথেও এ কারণেই মাহমুদের শরুতা । ভারত অভিযান «% ৫৯ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।