Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

কাছে সহযোগিতা প্রত্যাশা করাই উচিত হবে না। যদি খান সর্দারের মনেই এমন আতংক বাসা বেধে থাকে তবে খানদের সৈন্যরা তো ভয়ে কম্পমান। জেনে রাখুন এলিকখান! আমি মাহমুদের বিরুদ্ধে লড়াই করবোই । ওকে আমি আর বাড়তে দেবো না । হিন্দুস্তানের ধন-দৌলত ওকে বিরাট শক্তিশালী করে দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সমরকন্দ বুখারা বলখ তৃর্কিস্তান খাওয়ারিজম সবই এক সময় তার দৌলতের গোলামী করতে শুরু করবে । আর অপরাধীর মতো দুর্গম পাহাড়ে আমাদেরকে লুকিয়ে থাকতে হবে। আমি তো শুনেছি, তোমার সেলজুকী গোত্রের কিছু লোক মাহমুদের সেনা বাহিনীতেও নাকি ঢুকেছে? বললেন এলিকখান। হ্যা, কয়েকজন সেলজুকীকে ধনসম্পদের লোভ দেখিয়ে কিনতে সক্ষম হয়েছে মাহমূদ। এখন তো তার বাহিনীতে একজন সেনাপতিও সেলজুকী । আব্দুল কাদের নামের এই সেলজুকী শুধু সেনাপতি নয়, হিন্দুস্তানের শাসকও বটে। তুমি স্বগোত্রের এই লোকগুলোকে নিজ গোত্রে ফিরিয়ে আনতে পারবে না? আরে, একথা না বলে বলুন যে, তুমি এই সেলজুকীদের হাতে মাহমুদকে হত্যা করতে পারো না? আরে খান! লড়াই শুধু রণাঙ্গনেই হয় না, দেয়ালের আড়ালের লড়াই আরো বেশী শক্ত । আমি মাহমৃদকে তার সেনাপতি আব্দুল কাদের সেলজুকীর হাতেই মারার আয়োজন করেছি। কিন্তু এর আগে একবার আমি তার সাথে ময়দানের লড়াইয়ে অবতীর্ণ হতে চাই। যদি পরাজিত হই তাহলে মাহমুদকে হত্যা করার জন্যে সেলজুকী সৈন্যদের ব্যবহার করবো-__ বললো ইসরাঈল সেলজুকী । শরাবের পেয়ালা একের পর এক গলদকরণ করছে দুই সর্দার । এলিকখানের সুন্দরী রক্ষিতা দু'জন শরাবের পেয়ালা ভরে দিচ্ছে । এলিকখানের ডানে বামে আরো তিন চারজন রূপসী বসা। ইসরাঈল সেলজুকী এই সুন্দরীদের মতো এতোটা রূপ জৌলুসের অধিকারী না হলেও সুঠাম শক্তিশালী টববগে যৌবনের অধিকারী একজন আকর্ষণীয় যুবক । শরাবের পেয়ালায় চুমুক দিয়ে সে বললো-_ আমি স্বপ্নে জাগরণে সব সময় নিজেকে গযনীর শাহী কুরসীতে আসীন দেখতে পাই। ঠিক আছে, দেখা যাবে গযনীর তখতে কে বসে? তুমি ক'দিন আমার এখানে আতিথ্য গ্রহণ করো । মেহমান হিসেবে কয়েক দিন তার এখানে থাকার জন্যে ইসরাঈলকে আমন্ত্রণ জানালেন এলিকখান। ভারত অভিযান * ৫৮ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।