Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে গড়ে উঠে গভীর হদ্যতা। সুলতান মাহমূদ যখন এই কুচক্রীদের দমন করার জন্যে বুখারা আক্রমণ করেন তখন এরা উভয়েই পাহাড়ী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়। অপর দিকে পূর্ব তুর্কিস্তানের এলিকখান ছিল একটি শক্তিশালী রাজ্যের শাসক। সে সব সময় কাউকে না কাউকে সাথে নিয়ে সুলতান মাহমূদের বিরোধিতায় লিপ্ত থাকতো । কিন্তু যতো বার এলিকখান সুলতান মাহমুদের মুখোমুখী হয়েছে ততোবারই মারাত্মকভাবে পরাজিত হয়ে পালিয়ে প্রাণ বাচাতে বাধ্য হয়েছে। সর্বশেষ পরাজয়ের পর এলিকখান যখন তার পরিবার পরিজন নিয়ে পাহাড়ী এলাকায় আত্মগোপন করেছিল তখন ইসরাঈল সেলজুকী এলিকখানের সাথে সাক্ষাত করতে গেল। সর্বশেষ লড়াইয়ে ইসরাঈল সেলজুকীর নেতৃত্বাধীন সেলজুকী উপজাতিরাও এলিকখানের সহযোগী ছিল না। এলিকখান সবুজ ঘেরা মনোরম প্রাকৃতিক শোভামপ্তিত পাহাড়ী এলাকায় তাবু গেড়ে অবস্থান করছিল । ইসরাঈল সেলজুকী তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌছে গেল। এলিকখানের তাবুতে সুন্দরী নারীও ছিল । নর্তকী ও গায়িকাও ছিল তার সাথে। রাজ প্রাসাদের বিলাসবহুল সব ধরনের আসবাব পত্র ছিল এলিকখানের তাবুতে । ইসরাঈল সেলজুকী যখন সেখানে উপস্থিত হলো, তখন এলিকখান তার তাবুতে অবস্থান করছিলেন। এলিকখানের তাবুটি ছিল ছোটখাটো একটা রাজ প্রাসাদের মতো । এলিকখান পূর্ব থেকেই ইসরাঈল সেলজুকীকে চিনতেন । ইসরাঈল সেলজুকী একজন আকর্ষণীয় চেহারার অধিকারী তাগড়া যুবক । অত্যন্ত মোহনীয় দেহ সৌন্দর্যের অধিকারী ব্যক্তিত্বান তরুণ। ইসরাঈল সেলজুকী ছিল তার গোত্রের সর্দার । তখন সেলজুকী গোত্র ছিল একটি আলোচিত সামরিক শক্তি । এখন আমার কাছে কেন এসেছো ইসরাঈল? ইসরাঈল সেলজুকীকে জিজ্ঞেস করলেন এলিকখান । রণাঙ্গন থেকে পালিয়ে আসা নেতাদের অবস্থা নিজ চোখে দেখতে এসেছি। তারা কেমন থাকে- কিছুটা তীর্যক ভাষায় জবাব দিলো ইসরাঈল । আপনার হয়তো এজন্য আমার প্রতি ক্ষোভ আছে, আমি আপনার কোন উপকার করিনি, তাই না? আমিও কিন্তু একথা বলতে পারি, আপনিও আমার কাছে কোন ধরনের সহযোগিত চাননি । আপনি কি নিজেকে এতোটাই শক্তিশালী ভেবে বসেছিলেন যে, আমার সহযোগিতা ছাড়াই আপনি গযনীর মাহমৃদকে পরাজিত করতে পারবেন? ভারত অভিযান % ৫৬ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।