আপনার উপর । কুফরী শক্তি আপনার মৃত্যুর জন্যে প্রহর শুনছে। আপনার মুসলমান প্রতিবেশীরাও আপনার মৃত্যু কামনা করে। এজন্য আপনার এমন প্রতিজ্ঞা করা উচিত, আপনি মরে গিয়েও যাতে অমর থাকেন। আপনি আপনার কাজ কর্মে অনুকরণীয় আদর্শ রচনা করে মানুষের হৃদয়ে জীবিত থাকবেন। আপনার এমন কাজ করতে হবে যাতে ভবিষ্যত প্রজন্ম আপনার আদর্শিক পথে চলে আপনাকে জীবন্ত রাখে । আপনি যদি হিন্দুস্তানের পৌত্তলিকদের মাথা গুড়িয়ে দিতে না পারেন, তবে এরা যতো দিন পর্যন্ত হিন্দুস্তানে একজন মুসলমান জীবিত থাকবে ততো দিন পর্যন্ত মুসলিম নির্যাতন অব্যাহত বাখবে । দুআ করুন হযরত! আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যাশা পূরণে আমাকে সফলকাম করেন-__ বললেন সুলতান মাহমুদ । এবার আমি সফল হলে হিন্দুস্তানে একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবো । সেখানে পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনীকেও রেখে আসবো । আল বিদা মাহমুদ! দু'হাত বাড়িয়ে দিয়ে সুলতানকে বিদায় জানিয়ে বললেন আবু সাঈদ । আপনার সাফল্যের জন্যে আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে দু'আ করছি। দুআ করি আল্লাহ যেনো আপনার সঙ্গে থাকেন এবং আপনাকে সাহায্য করেন। সুলতান মাহমুদ আবু সাঈদের হাতে চুমু খেয়ে ঘোড়ায় সওয়ার হয়ে গেলেন। সুলতান মাহমুদ জানেন, তার অগ্র-পশ্চাৎ ডানে বামে চতুর্দিকে শত্রু । তার সামনে দৃশ্যমান হিন্দু শক্র আর পেছনে অদৃশ্য মুসলিম শক্র। কিন্তু তার জানা ছিল না এবার প্রাণঘাতি শক্র তার সফর সঙ্গী হয়ে তার কাফেলায় মিশে গেছে এবং তার সাথেই যাচ্ছে। কারণে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নিয়ে ছিলেন। কারণ বংশানুক্রমে সেলজুকীরা ছিল লড়াকু । সেলজুকীরা ছিল বুখারার পাহাড়ী এলাকার অধিবাসী । সেলজুকীরা তুর্কি ও সামানীদের লড়াইয়ে সামানীদের পক্ষাবলম্বন করেছিল । অন্যভাবে বলা চলে, সামানীরা সেলজুকীদের উষ্কানিতেই লড়াই করেছিল । এর পর থেকে সেলজুকীরা একটি সামরিক শক্তিরূপে আবির্ভূত হয়। সেলজুকী সরদার লুকমান সেলজুকীর ছেলে ইসরাঈল সেলজুকী বুখারা শাসকদের কাছে যথেষ্ট মর্যাদা ও সম্মানের অধিকারী ছিল। বুখারার শাসক আলাফতোগীনের খুবই প্রিয় পাত্রে পরিণত হয় ইসরাঈল সেলজুকী | তাদের ভারত অভিযান «& ৫৫ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।