Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

হঠাৎ দ্রুত পায়ে উঠে রক্তাক্ত খঞ্জরটি যুলকারনাইনের প্রতি বাড়িয়ে দিয়ে রাজিয়া বললো- এই খঞ্জর দিয়ে তুমি আমাকে খুন করে ফেলো। আমি আর বাচতে চাই না। আমি যে পাপ করেছি মৃত্যুই এর উপযুক্ত শাস্তি । যুলকারনাইন রাজিয়ার হাত থেকে খঞ্জর ছিনিয়ে নিয়ে বললো, তোমাকে মরলে চলবে না, বেচে থাকতে হবে। অচিরেই তোমার হদয়ও বলবে, মুসলমানরা সত্যিকারে অপবিভ্র নয়, পবিত্র । ইসলাম কোন মিথ্যা ধর্ম নয় বরং হিন্দুত্ববাদই মিথ্যা । অনেক কথা বলে অনেক কষ্টে যুলকারনাইন রাজিয়াকে শান্ত করলো । রাত পোহালে যুলকারনাইন রাজ্যপাল নিহত হওয়ার খবর দিয়ে কন্নৌজের গভর্ণর আব্দুল কাদের সেলজুকীর কাছে দ্রত পাঠালো এবং রাজিয়ার বক্তব্য অনুযায়ী দুই হিন্দু মহিলাকে গ্রেফতার করে আনলো । মহিলা দু'জনকে হুমকি ধমকি ও ভয়-ভীতি দেখানোর পর তারা গোবিন্দের কারসাজির কথা প্রকাশ রূরে দিল। তাৎক্ষণিক গোবিন্দকে পাকড়াও করা হলো । কিন্তু চক্রান্তের ব্যাপারে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করলে সে এর সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলো এবং বললো-_ এই দুই মহিলার সাথে কখনো আমার কোন কথা হয়নি। গোবিন্দকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেও যখন যুলকারনাইন তার কাছ থেকে স্বীকারোক্তি বের করতে পারলো না, তখন সে দুটি ঘোড়া আনতে বললো । সহকর্মীরা দু'টি ঘোড়া নিয়ে এলে যুলকারনাইন গোবিন্দের দু'পায়ের গোড়ালীতে রশি বেধে দু'টি ঘোড়ার সাথে বেধে দিল এবং দু'জন অশ্বারোহীকে বললো, দুটি ঘোড়াকে দু"দিকে তাড়া দাও । ঘোড়া দু'টি দু'দিকে চলা শুরু করলেই গোবিন্দের দু'পা ছিড়ে যাওয়ার উপক্রম হলো । সাথে সাথে সে চিৎকার দিয়ে বললো, আমিই রাজাকে হত্যা করেছি। এরপর ঘোড়াকে থামিয়ে গোবিন্দকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন এ কাজ করেছো? গোবিন্দ জানালো, কালার্জর ও গোয়ালিয়রের মহারাজা তাকে বড় অংকের পুরষ্কার দানের লোভ দেখায় । সে আরো জানায়, কালাঞ্জর ও গোয়ালিয়রের দুই রাজা মিলে কি পরিকল্পনা করেছে । গোবিন্দ এও জানায়, সে এতো দিন দু'মুখী গোয়েন্দাগিরি করে উভয় পক্ষের কাছ থেকেই সুবিধা লাভ করেছে। খবর পেয়েই সেনাপতি আব্দুল কাদের সেলজুকী ঝড়ের বেগে রাড়ীতে পৌছলেন। তিনি এসে ঘটনার আদি অন্ত সব শুনে গোবিন্দকে ছেড়ে দিয়ে ভারত অভিযান ** ৪৮ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।