Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

প্রচণ্ড উত্তেজনায় ধীরে ধীরে স্বামীর দিকে এগিয়ে গেল রাজিয়া । রক্তমাখা খঞ্জর তার হাতে । কাছে গিয়ে দু'হাত উপরে তুলে গভীরভাবে ওর ঘুম পরখ করতে লাগল রাজিয়া । নিয়মিত নি€শ্বাস ফেলায় উঠানামা করছে বুক। এক পলক যুলকারনাইনের চেহারার দিকে তাকাল রাজিয়া । হঠাৎ যুলকারনাইনের ঠোটে দেখা দিল মুচকি হাসি 1 হয়তো ঘুমের মধ্যে কোন স্বপ্ন দেখে হাসছে সে। অসম্ভব মায়াবী চেহারা 1 মনকাড়া ওর হাসি। রাজিয়ার দেখা এই জগতের মধ্যে সবচেয়ে নিষ্পাপ যুবক । হিন্দু মুসলিম সকলের কাছে প্রিয় যুলকারনাইন | উচু নীচু ধনী গরীব সবার কাছে পরম শ্রদ্ধেয় কমান্ডার যুলকারনাইন। এই দূরদেশের চরম শক্রদের কাছেও যুলকারনাইন একটি পরিচিত মুখ আদরনীয় নাম । যুলকারনাইনের স্বপ্রময় মিষ্টি হাসি রাজিয়ার মধ্যে নাটকীয় পরিবর্তন ঘটিয়ে দিল। নেশার ঘোর কেটে গেল তার। আসলে শরাব পানের কারণে সন্যাসীর দেয়া ওষধের কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছিল। স্বাভাবিকতা ফিরে এসে ছিলো রাজিয়ার মধ্যে । একটু আগে যে রাজিয়া অবলীলায় মহারাজা রাজ্যপালকে খুন করে এলো, স্বামীকে খুন করতে উদ্যত সেই খুনী রাজিয়ার দেহ হঠাৎ কেপে উঠলো- উত্তোলিত হাত থেকে রক্তমাখা খঞ্জরটি পড়ে গেল যুলকারনাইনের পেটের উপরে । আর রাজিয়া হাউমাউ করে কেঁদে লুটিয়ে পড়ল যুলকারনাইনের বুকের উপরে । ধড়ফড় করে জেগে উঠলো যুলকারনাইন। ঘটনার আকম্মিকতায় সে কিছুই বুঝতে পারছিল না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে বাতি জ্বালালো। তার বিছানায় রক্তমাখা খঞ্জর দেখে অবাক হয়ে গেল। রাজিয়া তখন দু'হাতে মুখ ঢেকে কীদছে। যুলকারনাইন আকম্মিক এই অবস্থার কোন কুলকিনারা বুঝে উঠতে না পেরে রাজিয়াকে টেনে তুলে জিজ্ঞেস করলো, এসব কি? এই রক্তমাখা খঞ্জর কোথেকে এসেছে? তুমি এভাবে কাদছো কেন? রাজিয়া কান্না জড়িত কণ্ঠে বললো-'না, আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমি আমার কলিজায় খঞ্জর চালাতে পারবো না। একথা বলে কান্নায় ভেঙ্গে পড়লো রাজিয়া । তখনো যুলকারনাইন ঘটনার মাথামুণ্ড কিছুই পরিষ্কার বুঝতে পারল না। রাজিয়া। যা সে সহজে বলতে পারছে না। একজন কমান্ডার হিসেবে সে যে ভারত অভিযান ৯ ৪৬ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।