Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

“দু'চোখ বন্ধ করে খুব ক্ষীণ আওয়াজে কথা বলছিল সন্যাসী । হ্যা, তোমার পাপ মোচনের জন্যে তোমাকে অনেক বড় মানুষের বলিদান করতে হবে। তোমাকে বড় মানুষ খুন করতে হবে। হ্যা, বলা মুশকিল মহারাজাকে বলিদান...। হ্যা, যেকোন পাপীকে হত্যা করে পাপের স্থলন ঘটাতে হবে । মহারাজাও পাপী, যে মহারাজা তার বাপদাদার ভগবানদেরকে মুসলমানের হাতে ধ্বংস করিয়ে এখন তাদের বন্দী জীবন নিয়ে পরম তৃপ্তিতে আছে। হ্যা, সে পাপী, বড় পাপীষ্ঠ, মহাপাপী রাজা । শোন মেয়ে! যদি তোমার পাপের স্থালন চাও, তাহলে এই পাপি রাজাকে খুন করে ফেলো । প্রথমে মহারাজার রক্তের টিপ নিজের কপালে লাগাও, পরে এই টিপের উপরে তোমার পাপিষ্ট স্বামীর রক্তের টিপ লাগাও । এর পর সোজা মন্দিরে চলে যাবে । সেখানে গেলে আলো দেখতে পাবে । এই আলো হবে তোমার মুক্তির ইঙ্গিত । হত্যা? স্বগতোক্তি করলো রাজিয়৷ । কেপে উঠলো তার সর্বাঙ্গ। না, না! আমি তা পারবো না! হ্যা, হ্যা, হ্যা। রাজপুতের মেয়ে একটা পাপিষ্টকে হত্যা করতে ভয় পায়- বললো সন্যাসী । ঠিক আছে, যদি ভয় পাও তবে নদীতে চলে যাও । নদীতে নেমে জলহস্তির পেটে চলে যাও, আর পরজনমে শিয়াল হয়ে ফিলে এসো । খাবে। এই মহারাজার তীরের আঘাতে তুমি আহত হবে । তীরবিদ্ধ অবস্থায় জঙ্গলে ঘুরে ঘুরে মরবে । তোমার জখমে ঘা হবে। যায়ে পোকা হবে। আর পোকার কামড়ে তৃমি চিৎকার করে জঙ্গলে দৌড়াবে। যাও! তাই হবে, তাই হবে। রাজিয়ার সঙ্গীনী এক মেয়ে সন্যাসীর উদ্দেশ্যে বললো- সাধু মহারাজ! দেবতাদের অভিশাপ ঠেকানো যায় না। আপনি রাজাকে খুন করার কোন সহজ পন্থা তাকে বলে দিন। যাতে একাজ করা তার পক্ষে সম্ভব হয়। তার প্রতি দয়া করুন। মহারাজ! ভগবানের কৃপা থেকে তাকে দূরে ঠেলে দেবেন না । রাজিয়া ও সঙ্গীনী মেয়েদের উপধুপরী অনুরোধে সন্ন্যাসী মহারাজা রাজ্যপালকে হত্যার যে পদ্ধতি বললো, তা ছিল এমন- মহারাজা রাজ্যপাল নারী লোভী । রাজিয়া খুবই সুন্দরী যুবতী । ইসলাম ধর্ম প্রচারের নামে সে রাজপ্রাসাদে যাবে এবং সুযোগ মতো মহারাজার খাস কামরায় ভারত অভিযান *% ৪১ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।