সন্াসীর এই যাদুকরী বাক্য ও ভবিষ্যতবাণী শুনে রাজিয়া এতোটাই তন্ময় হয়ে পড়ল যে, সে সন্ন্যাসীর সামনে থেকে উঠতেই চাচ্ছিল না। সন্নযাসীর কথায় সে বুঝতে পারল, ইসলাম গ্রহণ করে সে মারাত্মক অপরাধ করেছে, যে অপরাধের কোন প্রায়শ্চিত্ত নেই। এই অপরাধের জন্যে পুনর্জন্ম রাজিয়া শিয়ালের রূপধারণ করে দুনিয়াতে আসবে এবং ইতর জানোয়ারের জীবন যাপন করবে। সঙ্গী মেয়েরা সন্াসীকে অনুরোধ করতে লাগলো । তারা সন্যাসীর উদ্বেশে বললো- বাবাজী! এই মেয়ে বুঝে শুনে ধর্ম ত্যাগ করেনি । আপনি তার প্রতি একটু সদয় হোন। কিন্তু সন্ন্যাসী আর কোন কথা বলল না। অনেক্ষণ পর যদিও মুখ খুলল, কিন্তু বজন গাইতে লাগল । অনেক অনুরোধের পর বললো- এই মেয়েটিকে আর নদীতে নিয়ে যেয়ো না- গম্ভীর কণ্ঠে বললো সন্াসী। মথুরার জলহস্তি ওকে আস্ত গিলে ফেলার জন্যে এসে গেছে। শুধু শুধু আমি মেয়েটিকে দেখিনি । বাতাসে একটি গন্ধ ভেসে এসেছে, যা দুনিয়ার কোন মানুষ টের পায় না। এই গন্ধ হলো সেই সব পাপিষ্ঠ আত্মার গন্ধ, যে সব আত্মারা পাপের মধ্যে ডুবে থাকে এবং ভেতরে ভেতরে নরকের আগুনে জুলতে থাকে । তোমরা আমার কাছাকাছি এলে এই মেয়েটির দেহ থেকে আমার নাকে এমন গন্ধ লেগেছিল। এজন্য আমার ধ্যান ভেঙ্গে যায় । আমি মেয়েটির প্রতি তাকিয়ে থাকি । আহা! মরার পর যার আত্মা পাপিষ্ঠ হবে, জীবন্ত অবস্থায়ই তা নরকে জ্বলতে শুরু করেছে! হঠাৎ রাজিয়া রূপী রত বলতে লাগল- হ্যা, খষি বাবা! আমি সত্যিকার অর্থেই পাপি। আমি আমার ধর্ম ত্যাগ করেছি। এক লোক আমার অন্তরকে জয় করে নিয়েছিল। ভালোবাসার টানে আমি ধর্মীস্তরিত হয়ে তাকে বিয়ে করি । কিন্তু আমার ধর্মকে আমি ভুলতে পারিনি । আমি আসলে কিছুই জানি না সাধু বাবা! আমি একটা মূর্খ । আমাকে এই নরক থেকে বাচার পথ দেখান । কিন্তু যে পাপ তুমি করে ফেলেছো, এর শাস্তি থেকে তুমি কিভাবে মুক্তি পাবে? কিভাবে এই পাপ থেকে বাচতে পারবো, সে কথা আপনি বলে দিন খষি বাবা! আপনি অবশ্যই সেই পথের খবর রাখেন । আত্মাকে পাপের শাস্তি থেকে বাচানোর জন্যে আমি জীবন্ত চিতায় শুতেও রাজি আছি । পরজনমের শাস্তি থেকে বাচার জন্যে আমি নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি। কি বলবো, বলতেও ভয় করে! তোমার যদি সাহস থাকে তবে শোন। পানি থেকে সব সময় দূরে থাকবে । তোমাকে একটি জীবনের বলিদান করতে হবে! ভারত অভিযান «% ৪০ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।