এতোটাই সন্তোষজনক যে, এ পর্যন্ত শ'খানেক হিন্দু সৈনিক ইসলাম গ্রহণ করেছে। হিন্দুদের অনেক কুমারী মেয়েও ইসলাম গ্রহণ করেছে। রাজা রাজ্যপালের পুত্র লক্ষণপালও রাড়ীতেই অবস্থান করছে। লক্ষণপাল খুবই পেরেশান। সে মনে মনে মুসলমানদের প্রতি খুবই ক্ষুব্ধ ৷ কিন্তু তার বাবা মুসলমানদের অধীনতা মেনে নেয়ার কারণে তার পক্ষে বাবার বিরুদ্ধে গিয়ে কোন কিছু করা সম্ভব হচ্ছে না। সে আমাকে একথাও বলেছে, সুযোগ পেলে সে তার বাবাকে হত্যা করে হলেও মুসলিম অধীনতা থেকে মুক্তি লাভ করবে । কিন্তু সে ভয় পায় গযনী বাহিনীর প্রতিশোধকে । কারণ রাজা গযনী বাহিনীর মিত্র । কোন অবস্থাতেই রাজা গযনী শাসকদের বিরুদ্ধে যেতে চায় না। রাজার কথা হলো, সম্মুখ সমরে কোন হিন্দুর পক্ষেই গযনী বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয়। চক্রান্ত করেও গযনী বাহিনীকে পরাস্ত করা অসন্ভব। তাদের অধীনতা মেনে নিয়ে আমি যে কোন সময়ের তুলনায় ভালো আছি। অকারণে তাদের বিরুদ্ধে গিয়ে কোন বিপর্যয় ডেকে আনা বুদ্ধিমানের কাজ হবে না। আমি বর্তমানে ভেতরের অবস্থা যতটুকু জানি; তাতে আমি এই সিদ্ধান্তে পৌছেছি যে, রাজ্যপালকে অতি গোপনে হত্যা করতে পারলে হয়তো রাড়ীতে গযনী বিরোধী একটা পরিবেশ তৈরী করা যাবে । তবে এই হত্যা কাণ্ড এমন গোপনে ঘটাতে হবে যাতে গযনী বাহিনীর কোন সন্দেহ করার অবকাশ না থাকে যে, এই কাও চক্রান্তমূলকভাবে কোন হিন্দুর দ্বারা সংঘটিত হয়েছে। গোবিন্দের একথা শুনে মহারাজা গোবিন্দ তার উরুতে থাগ্পর মেরে বললেন, এতক্ষণে তুমি আসল কথাটি বলেছো, আমি একথাটিই ভাবছিলাম । রাজ্যাপালকে যদি হত্যা করা যায় কিংবা সে মারা যায় তাহলে আমরা তার ছেলে লক্ষণপালকে আমাদের সাথে মেলাতে পারবো । সে গযনী বাহিনীর অধীনে থেকেও আমাদের পক্ষে গযনীর বিরুদ্ধে কাজ করতে পারবে । আমরা যখন সম্মিলিত বাহিনী গঠন করবো, তখন সে তার সৈন্যদের নিয়ে রাড়ীতে অবস্থানরত গযনীর গুটিকয়েক কমাণ্ডারকে বন্ধি করে ঘোষণা দিয়ে দেবে, আমি এখন থেকে গযনীর সাথে কৃত মৈত্রী চুক্তি অস্বীকার করলাম । এরপর যদি সুলতান মাহমুদ সেনাভিযান চালায়, আমরা তখন দুর্গ-বন্দি না হয়ে উন্মুক্ত ময়দানে তার সঙ্গে মোকাবেলা করবো । এ ব্যাপারে আলোচনা পর্যালোচনার পর সম্মিলিত সিদ্ধান্ত হলো, লক্ষণপালকে হিন্দুদের পক্ষে কাজ করার সুযোগ দেয়ার জন্য রাজা রাজ্যপালকে হত্যা করতে হবে । কিন্তু কোন রাজা এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারলো না, কে রাজ্যপালকে হত্যা করবে এবং কিভাবে করবে? ভারত অভিযান % ৩২ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।