Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

সবাই উপরের দিকে তাকালেন। তারা ভাবলেন উপর তলায় হয়তো কোন নর্তকী কিংবা মহিলা নাচের ঘুঙুর পরে উকি দিয়েছে। কিন্তু চতুর্দিকে দৃষ্টি ঘুরে কক্ষের মধ্যে ঝুলন্ত রেশমী কাপড়ের পর্দায় তাদের দৃষ্টি আটকে গেল । ওই পাতলা পর্দার আড়ালে সাধারণত রাণী বা রাজকুমারীদের কেউ এসে বসতো । সবাই লক্ষ করলো অতি পাতলা পর্দার আড়ালে সম্পূর্ণ উলঙ্গ এক নারী দাড়িয়ে । বিবস্ত্র নারীর অস্তিত্ব দেখে সবার দৃষ্টি অবনমিত হয়ে গেল। এই নাও, গল্পে গল্পে আর মদের গ্রাসে আসর না মাতিয়ে তোমরা এই চুড়িগুলো পরে নাও! পর্দার ওপাশ থেকে তীর্যক শ্রেষাত্মক বাক্য উচ্চারিত হলো । কী ব্যাপার! দৃষ্টি নীচের দিকে ফিরিয়ে নিয়েছো কেন? আমার দিকে তাকাও । আমি তোমাদের সন্ত্রম, আমি ভারত মাতা, আমি ইন্দ্রাদেবী । দেখে নাও আমাকে, আমি সম্পূর্ণ বিবন্ত্র। তোমরা আমাকে এমন বিবস্ত্র করেছো । তোমরা নির্লজ্জ। এখন সব লজ্জার ভান করে দৃষ্টি নীচের দিকে নামিয়ে নিয়েছো কেন? এই ইন্দ্রাদেবী ছিল মহারাজা গোবিন্দের স্ত্রী, বড় রাণী । রানীর এই অবস্থা দেখে মহারাজা গোবিন্দ রাগে ক্ষোভে অপমানে জলে উঠলো । ক্ষুব্ধ কণ্ঠে গর্জন করে বললো- ভালো চাও তো এখান থেকে চলে যাও শকুস্তলা! শোনে রাখো, শিবাজী এবং হরেকৃষ্জের অমর্যাদার প্রতিশোধ নিয়েই আমি তোমার কাছে আসবো । যে পর্যন্ত ভারত মাতার বুকে গযনীর একটি সৈন্যও অবশিষ্ট থাকবে, ততোদিন পর্যন্ত আমি তোমার চেহারাও দেখবো না, তোমাকে স্পর্শও করবো না। ইন্ত্রাদেবীকে রাজা শকুত্তলা নামে ডাকতো । রাখো তোমার এই শপথ! তাচ্ছিল্য মাথা কণ্ঠে বললো রাণী শকুত্তলা। রাজপুতদের রক্ত আর তোমাদের দেহে প্রবাহিত নেই। শরাবের নেশা রাজপুত রক্তকে পানি করে ফেলেছে। তোমরা যদি সত্যিকার আত্মমর্যাদাবোধ সম্পন্ন না। তোমরা কেন সেই ময়দানে যাচ্ছো না, যেখানে ভারত মাতার হাজারো সন্তান জীবন দিয়েছে? তোমরা সেই সব মন্দিরের ধ্বংসাবশেষের নীচে পড়ে কেন মৃত্যুবরণ করলে না মুসলমানরা যেসব মন্দির ধ্বংস করেছে? রাণী! এখনো তুমি এখান থেকে যাচ্ছো না? আমাকে কি কোন ব্যবস্থা নিতে হবে? ক্ষুব্ধ কণ্ঠে বললো রাজা গোবিন্দ । রাজার একথা শুনে কালাঞ্জরের প্রধান পুরোহিত দাড়িয়ে গেল। সেই যুগে পুরোহিতেরা । কোন কোন এলাকায় সরাসরি পুরোহিতদের শাসন চলতো । গোটা ভারত অভিযান % ২৭ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।