বলে আর অবশিষ্ট কিছুই রইলো না। জাঠরা অতি আত্মবিশ্বাসে কচুকাটা হয়ে গেলো । ১০২৭ সালের জুলাই মাসে সুলতান মাহমুদ জাঠদের নিমুর্ল করে গযনী ফিরলেন। এবার চিকিৎসক তাকে দেখে উদ্দিগ্ন হয়ে পড়লেন। কারণ তখন অসুস্থতা ও দুর্বলতার ছাপ সুলতানের চেহারায় ফুটে উঠেছিলো । এতিহাসিকগণ লিখেছেন, এবার সুলতান যখন ছ্বীপাঞ্চলে জাঠদের সাথে যুদ্ধ করতে গেলেন তখন চর ছ্বীপের ম্যালেরিয়াবাহী মশা তার শরীরে ম্যালেরিয়ার জীবাণুর সংক্রমণ ঘটায়। কিন্তু যুদ্ধে থাকার কারণে তিনি তার অসুস্থতার কথা সফরসঙ্গী চিকিৎসকদের বলেননি । তিনি গযনী ফিরে এলে দীর্ঘদিনের ম্যালেরিয়া জুরের প্রকোপে তার বুকে ব্যথা শুরু হয়ে গেলো । এক পর্যায়ে দেখা গেলো তার পাকস্থলীর কার্ষকারিতাও রহিত হওয়ার উপক্রম হয়ে গেছে। সুলতানের বয়স তখন ৫৭ বছর। এর মধ্যে ৪০ বছর তার কেটেছে যুদ্ধ ময়দান কিংবা রণ প্রস্তুতি কিংবা যুদ্ধ সফরে। এর মধ্যে যতটুকু সময় তিনি গযনী থেকেছেন তখন ব্যস্ত থেকেছেন শাসনযন্ত্র, সেনাবাহিনীর ঘাটতি ও প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে । তাছাড়া চতুর্মুখী প্রতিপক্ষের মোকাবেলা করে অভিষ্ট লক্ষে উপনীত হওয়ার পাহাড়সম দুশ্চিন্তা তাকে সারাক্ষণ পেরেশীন করে রাখতো । সুলতানের আশংকাজনক শারীরিক অবনতি দেখে তার একান্ত চিকিৎসক একদিন উজির ও প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ আলতাঈ, সেনাপতি আরসালান জাযেব ও সেনাপতি আবুল হাসানকে একত্রিত করে বললেন- সুলতান তার মারাআক রোগে আক্রান্ত হওয়ায় বিষয়টি কাউকে না জানানোর জন্যে আমার কাছ থেকে প্রতিশ্রীতি আদায় করেছিলেন, কিন্তু এখন তার শারীরিক অবস্থা এতোটাই অবনতি ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, না জানানোটাকে আমি খেয়ানত মনে করছি। কারণ সুলতান মাহমুদ এর সুস্থতা শুধু তার পরিবার পরিজন স্ত্রী সন্তানের ব্যাপার নয়। সুলতান মাহমুদ মুসলিম উম্মাহর জন্য অমূল্য সম্পদ । আপনারা জানেন, মুহাম্মদ বিন কাসিমের বহু বছর পর গযনী একজন সুলতান মাহমুদ জন্ম দিয়েছে এবং বিন কাসিমের জ্বালানো ইসলামের আলো বিলীন হয়ে পড়েছিলো । এখন সেই ক্ষণজন্মা সুলতান মাহমুদও যাওয়ার পথে । না জানি তিনি চলে গেলে ভারত অভিযান *% ২৩৪ ড৬/ড/.2110090107.0010
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।