একথা বলেই খষি তরুণীর মাথা তার হাতের তালুতে নিয়ে ঢরুণীর চোখে চোখ রেখে বিড়বিড় করে কি যেন বললো। এর সাথে সাথেই তরুণীর মাথা দুলতে লাগলো । এরপর খাষি তরুণীকে পাজাকোলা করে উচিয়ে ধরে বললো, তুমি এখন পালক্কের উপর শুয়ে আছো । দু'পা ও মাথা সোজা করে শুয়ে পড়ো । তরুণীর দু'পা এমন ভাবে সোজা হয়ে গেলো যেন সে পালক্কের উপর শুয়ে আছে। এ পর্যায়ে খষি তার দু'হাত তরুণীর দেহের নিচ থেকে সরিয়ে ফেললো । বিস্ময়কর ভাবে তরুণী শূন্যে ভাসতে লাগলো । খঠি এবার তরুণীর উড়না দিয়ে তাকে আপাদমস্তক ঢেকে দিলো । পেটে এমনভাবে আঘাত করো যাতে মেয়েটি দুভাগে ভাগ হয়ে যায়। প্রহরী খষির নির্দেশ বুঝতে পেরে সুলতানের দিকে তাকালো । কারণ সুলতানের নির্দেশ ছাড়া তার পক্ষে কিছু করার অবকাশ ছিলো না। সুলতান চোখের ইশারায় বললেন, খষি যা বলছে করো । প্রহরী তরবারী কোষমুক্ত করে পূর্ণশক্তিতে আঘাত করলো । কিন্তু কিছুই কাটলো না। তরবারীর আঘাতে শুধু কাপড়টি গিয়ে তরবারী সাথে মাটিতে ঠেকলো। অবাক করার মতো তরুণীর দেহাবয়বের কোন অস্তিত্ব চাদরের ভেতরে ছিলো না। এই অবস্থা দেখে বিস্ময়ে প্রহরীর চোখমুখ বিবর্ণ হয়ে গেলো । কিন্তু সুলতান তা দেখে মুচকি হাসলেন। এখানে কোন দেহ ছিলো না। বললো খষি। এটি ছিলো আত্মা। তরবারী দিয়ে আপনি দেহ কাটতে পারেন কিন্তু আত্মা দেহাতীত, আত্মাকে কাটা যায় না। মহামান্য সুলতান! আপনি যদি চান তাহলে অল্প সময়ের জন্যে আমি আপনাকেও আত্মার জগতে পাঠিয়ে দিতে পারি, যেখান থেকে এই তরুণীর রূহ এসেছে। এতিহাসিক ইবনুল জাওযী ও ইবনে যফির তৎকালীন দু'জন এঁতিহাসিকের বর্ণনা উল্লেখ করে লিখেছেন, সুলতান মাহমৃদ একবার তার আধ্যাত্মিক গুরু শায়খ আবুল হাসান কিরখানীর দরবারে উপস্থিত। শায়খ তাকে বললেন, হিন্দুস্তান যাদুগীর ও সাধু সন্ন্যাসীদের স্বর্গভূমি । এমন যেনো না হয় যে, আপনাব ভারত অভিযান *% ১৯৯ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।