খুলে দিলে প্রাবনের পানির মতো গযনী সেনারা দুর্গে প্রবেশ করবে, তাদেরকে কোন অবস্থাতেই ঠেকানো যাবে না। তিনি বের হয়ে যাওয়া সেনাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। যেসব হিন্দু সেনা এই অভিযানে শরীক হয়েছিলো তাদের কারো পক্ষেই আর দুর্গে ফিরে যাওয়া সম্ভব হলো না এবং জীবন নিয়েও পালিয়ে যাওয়ার অবকাশ পেলো না কেউ । সবাইকে গযনী বাহিনীর হাতে প্রাণ বিসর্জন দিতে হলো। সুলতান মাহমুদ কখনো নির্বিচারে হত্যার পক্ষে ছিলেন না। তিনি বিজয়ের জন্য অত্যাবশ্যকীয় ছাড়া কোন শক্র সেনাকে হত্যা করতেন না। কিন্তু এদিন হিন্দুদের কাবু করার সাথে সাথে প্রধান সেনাপতি সকল কমান্ডারের কানে এ খবর পৌছে' দিয়েছিলেন, আমাদের কোন যুদ্ধবন্দীর দরকার নেই, সবাইকে হত্যা করে ফেলো । শক্রদের যেখানে যে অবস্থায়ই পাও নিঃশেষ করে ফেলো । কারণ এই পর্যায়ে গোটা যুদ্ধের অবস্থাই বদলে গিয়েছিলো । মরো এবং মারো এটাই হয়ে উঠেছিলো উভয় পক্ষের অঘোষিত লক্ষ্য। এমতাবস্থায় যুদ্ধবন্দীদের সামলানোর ব্যাপার একটি বাড়তি ঝামেলা হয়ে পড়তো । তখন শক্রসেনাদের বন্দী করার চেয়ে তাদের তরতাজা ঘোড়া ও যুদ্ধান্্র বেশী প্রয়োজনীয় বন্ত হয়ে উঠেছিলো । গযনী বাহিনী শক্রসেনাদের পরাস্ত করে তাদের তাজাদম ঘোড়া ও অস্ত্রগুলো কজা করলো । যুদ্ধ যখন শেষ হলো তখন কোথাও শক্র সেনাদের কাউকে আর দেখা গেলো না। ৩ সং % দিন শেষে রাতের বেলায় সুলতান মাহমুদ সকল সেনা কর্মকর্তা, কমান্ডার ও ডেপুটি কমাডারদের সমবেত করে জিজ্ঞেস করলেন, “আপনারা কি এর আগের কোন যুদ্ধে হিন্দুদেরকে এমন দুঃসাহসী ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছেন? এদের আবেগ ও উন্মাদনা দেখেই বুঝা যায় সোমনাথ মন্দিরকে এরা কতোটা পবিত্র জ্ঞান করে। আমি আপনাদের সবাইকে একথা বলতে ডেকেছি, আপনারা নিজ নিজ ইউনিটের সেনাদের বলবেন, তোমরা হিন্দুসেনাদের আবেগ উচ্ছাস ও উত্তেজনা দেখো এবং তা নিজেদের মধ্যে আত্মস্থ করো । অপেক্ষা না করে নিজেরাই উদ্যোগী ও অগ্রণী ভূমিকা নিয়ে শক্রসেনাদের কাবু ভারত অভিযান. *% ১৯৫ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।