করছিল, এই তরুণীকে তার বিয়ে করে ফেলা উচিত । নয়তো এই মেয়ে তার কর্তব্য কাজে বাধা হয়ে উঠতে পারে । এমনিতেও যুলকারনাইনের মনে প্রচণ্ড একটা দ্বিধা-দবন্দ্ সৃষ্টি হয়ে গিয়েছিল। সে কিছুতেই এই তরুণীকে হারাতে চাচ্ছিল না কিন্তু হিন্দু একটি মেয়েকে সাথে রাখা এবং তাকে বিয়ে করাও সম্ভব ছিল না। আমি তোমর উপর কোন শর্ত চাপিয়ে দিচ্ছি না। তোমাকে অসহায় পেয়ে আমি তোমার মনের বিপরীতে কোন কিছু করতে বাধ্য করছি না। যদি চলে যেতে চাও, তবে বলো, কোথায় যেতে চাও? আমাকে হরিকৃষ্ণের পায়ে বসিয়ে দাও, বাকী জীবন মন্দিরে দেবীর পুজা করে কাটিয়ে দেবো । তরুণীর মুখে একথা শুনে যুলকারনাইনের রক্তে আগুন ধরে গেল । সে ক্ষুব্ধ ₹্ঠে বললো- নিজেকে কেন ধোকা দিচ্ছো। এসব মন্দিরে কি হয় তা সবাই জানে । এসব রহস্য আর গোপন নেই যে, দেব-দেবীর নামে জীবন উৎসর্গকারিণী কুমারীদেরকে সব সময় মন্দিরের পুরোহিতরা রক্ষিতার মতো ব্যবহার করে। এই মন্দিরে গিয়ে তোমাকেও তো পুরোহিতদের রক্ষিতা হয়েই কাটাতে হবে। তোমাদের পাথরের গড়া দেবদেবী আসলে একটা ধোকা । কেন নিজে এই নোংরা জীবন বেছে নিতে চাচ্ছো। তোমার বয়স কম, জীবন জগত সম্পর্কে তোমার ধারণাও কম। এজন্যই তোমার প্রতি আমি এতটা দরদ দেখাচ্ছি । নয়তো তুমি তো আমার কাছে একজন বিধর্মী মেয়ে ছাড়া কিছুই নও । তোমার মতো একজন তরুণীই তো আর গোটা হিন্দুস্তান নয়। আমি এতো দূর থেকে শুধু তোমার মতো একটি তরুণীকে পাওয়ার জন্যে আসিনি । আমি এসেছি তোমাদের এই পূজনীয় মূর্তি ধ্বংস করতে । তাবুর বাইরে বেরিয়ে দেখো, তোমাদের দেবদেবীদেরকে আমরা ট্রকরো টুকরো করে ফেলে রেখেছি । মানুষ এগুলোকে পায়ে পিষে আসা যাওয়া করছে। যুলকারনাইনের কথা শুনে তরুণী গভীর চিন্তায় ডুবে গেল। কারণ সে ধর্মীয় আবেগ তাড়িত হয়েই তো মা বাবার সাথে ভারতের এক কোণ থেকে মথুরায় পূজা দিতে এসেছিল । তখন তার মনে হিন্দুত্বাদের আবেগ ছিল প্রবল । তাই ধর্ম ত্যাগের কথা শুনে সে চিন্তায় পড়ে গেলো । যুলকারনাইন বললো, তুমি যেখানে যেতে চাও, সেখানেই তোমাকে পৌছে দেয়া হবে । কিন্তু কোন মন্দিরে তোমাকে থাকতে দেয়া হবে না। ভারত অভিযান * ১৮ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।