শহরের অধিবাসীরা গযনীর সৈন্যদের ঠাট্টা-বিদ্রপ করছে । শহরে হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা প্রচার করলো, গযনীর সুলতান অন্যান্য হিন্দু বলে । এখন শিবদেব মুসলমানদেরকে টেনে হেচড়ে তার কোলে নিয়ে এসেছেন। তিনি এখন মূর্তিসংহারীদেরকে ধ্বংস করে দেবেন। সোমনাথ দুর্গ অবরোধকালে গযনীর সেনাদের উদ্দেশ্যে প্রাচীরের উপর থেকে শহরের লোকেরা বলছিলো, গযনীর পাপীরা! তোমরা মরতে এসেছো! সোমনাথ তোমাদের পাপের প্রতিশোধ নেবে। বিরামহীন ভাবে মন্দিরের ঘণ্টা বাজছিল। দশ হাজার পণ্ডিত পালাক্রমে পূজায় লিপ্ত ছিলো । সুন্দরী যুবতী সেবাদাসীরা ভজন গাইছিল এবং নর্তকীরা উদ্দাম নৃত্যে মেতে উঠেছিল । শহরের সব মহিলা জড়ো হয়েছিলো মন্দিরে । সোমনাথের রাজা রায় কুমার কখনো দুর্গ প্রাচীরে আবার কখনো রাস্তায় নেমে শহরবাসীকে প্রতিরোধ যুদ্ধে উজ্জীবিত করছিলো । সোমনাথের নিকটবর্তী অনেক আগেই সেখানে এসেছিল । হিন্দুদের উত্তেজনা, উৎসাহ ও উজ্জীবিত শক্তি দেখে সুলতান মাহমুদ গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি অনুভব করলেন, নিজেকে এবং গোটা গযনী বাহিনীকে তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন করে ফেলেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি যথা সম্ভব দ্রুত দুর্গ জয়ের পরিকল্পনা করতে লাগলেন। তিনি প্রধান সেনাপতিকে বললেন, আবু আব্দুল্লাহ! আগামীকাল জুমআর দিন। আমি সকাল বেলায়ই আক্রমণ শুরু করতে চাই । সেনারা যাতে প্রস্তুত থাকে। তিনি আক্রমণের পরিকল্পনা সবিস্তারে প্রধান সেনাপতিকে বুঝিয়ে দিলেন। আলতাঈও চিন্তাগ্রস্ত। তার চেহারাই বলে দিচ্ছিলো, পরিস্থিতি মোটেও তাদের অনুকূলে নয় । ভারত অভিযান *% ১৭৬ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।