বাহিনীর জন্যে এখানকার মাটি মানুষ পরিবেশ পরিস্থিতি সবই বৈরী । তাছাড়া তারা জানে না কোথায় কি আছে? অবস্থার ভয়াবহতার কথা চিন্তা করে সুলতান মাহমূদও তার ইতিহাসখ্যাত প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ আলতাঈ ছিলেন দারুন উৎকণ্ঠিত। তাদের শরীর জানান দিচ্ছিল কাজটি ঠিক হয়নি । আর যে পারা যাচ্ছে না। তারা নিজেরাও তো যোদ্ধা । অন্যান্য যোদ্ধাদের অবস্থা কি তা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন । ফলে তাদের কপালে দুশ্চিন্তার রেখা প্রস্ুটিত হয়ে উঠলো । এঁতিহাসিক ফরখী কাব্য করে তখনকার অবস্থা বলেছিলেন- গযনীর বিখ্যাত বীর বাহাদুর সৈন্যটিও তখন নিজের দুরবস্থা চেপে রাখতে অন্যকে উজ্জীবিত,ও সাহস যোগাচ্ছিল, আর একে লড়াইয়ের ক্ষেত্রে তারা ছিলো বিদ্যুতের মতো গতিময় আর বাঘের মতো ক্ষিপ্র। সুলতান যখন জানতে পারলেন হিন্দুস্তানের বিভিন্ন এলাকা থেকে সোমনাথ রাজার সাহায্যে সামরিক সাহায্য আসতে শুরু করেছে, তখন তিনি সাহায্য আসার সম্ভাব্য পথগুলো আটকে দিয়ে সৈন্যদেরকে সোমনাথের দিকে দ্রুত অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। অবশ্য মরুভূমি পেরিয়ে আসার কারণে অশ্বারোহীরা কিছুটা স্বস্তি পেয়েছিলো । সময়টা তখন ছিলো শীতকাল । সস ক ১০২৬ সালের ৬ জানুয়ারি মোতাবেক ৪১৬ হিজরী সনের ৪ যিলকদ সুলতান মাহমুদ সোমনাথের নিকটবর্তী এলাকায় পৌছেন। সেখান থেকেই তাকে সোমনাথ অবরোধের প্রস্তুতি নিতে হলো । কিন্তু হিন্দুরা তাকে সোমনাথ অবরোধের সুযোগ না দিয়ে অবরোধ আরোপের আগেই প্রতিরোধ করতে বদ্ধপরিকর ছিলো । সুলতান মাহমুদ যথাসম্ভব নিজে এবং গোয়েন্দাদের সাহায্যে সার্বিক পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করলেন। সোমনাথ ছিলো বিশাল এক দুর্গ-বন্দী শহর । সোমনাথের তিন দিক ঝেষ্টন করে রেখেছিল সাগর | আর স্থলভাগের দিকে খনন করা ছিলো গভীর প্রতিরক্ষা খাল। সুলতান খবর পেলেন, ইতোমধ্যে সোমনাথ রক্ষার জন্যে সোমনাথের বাইরের দুই হিন্দু রাজার সৈন্যরা এসে দুর্গের বাইরে যুদ্ধপ্রস্তৃতি নিয়ে অবস্থান নিয়েছে। দুর্গের ভেতরে সৈন্যরা ছাড়াও সাধারণ লোকেরাও তীর, ধনুক ও বর্শা নিয়ে দুর্গ প্রাচীরের উপরে অবস্থান নিয়েছে। ভারত অভিযান % ১৭৫ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।