হতো । ফলে ঘোড়াগুলোর জন্যে অনেক বেশি পানির প্রয়োজন হতো । আর মরুভূমির তপ্ত হাওয়ায় অল্পতেই ঘোড়া তৃষ্ণার্ত হয়ে দুর্বল হয়ে যেতো । কিন্তু উটের কোন সমস্যা হতো না। বেশি সমস্যা হচ্ছিল পদাতিক বাহিনীর ৷ তারা এগুতে পারতো না । বালুতে পা দেবে যেতো । মরুভূমি অতিক্রমের পর সর্বপ্রথম লুধোরাওয়া শহরে গযনী বাহিনীকে শক্র বাহিনীর মুখোমুখি হতে হলো । হিন্দুরা পূর্বেই খবর পাওয়ায় তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিলো । মরু পাড়ের এই শহর ছিলো বিশাল এবং বারো ফটক বিশিষ্ট । সুলতান শহর অবরোধ করে এমন তীব্র আক্রমণ চালালেন যে, শহরের লোকেরা ঘাবড়ে গেল। বশ্যতা স্বীকার করে সাদা পতাকা উড়িয়ে শহরের দরজা খুলে দিল। সুলতান বিজিত শহর থেকে তার প্রয়োজনীয় পানি ও অন্যান্য রসদের ঘাটতি পূরণ করে নিয়ে আবার সোমনাথের দিকে রওয়ানা হলেন। অবশ্য মরু এলাকায় বেশ কয়েকটি জায়গায় গযনী বাহিনী শক্রবাহিনীর মুখোমুখি হতে হয়েছে । তবে সবগুলোতেই শক্রবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে পরাজিত হয়েছে। অবশ্য গযনী বাহিনীরও অল্পবিস্তর ক্ষয়-ক্ষতি হয়েছে। দীর্ঘ একমাসে মরু এলাকা অতিক্রম করে ডিসেম্বরের শেষ দিকে গযনী বাহিনী পাটনা এলাকায় পৌছলো। এখানে প্রায় বিশ হাজার হিন্দু বাহিনী গযনী বাহিনীর পথ রোধ করে দীড়াল। হিন্দুরা গযনী বাহিনীর উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতো, তাই তাদের পুণ্য ভূমিকে বাচানোর জন্যে তারা জীবনবাজি রেখে লড়াই করলো । কিন্তু অবশেষে হিন্দুদেরই পতন ঘটলো । এরপর বর্তমানে যে এলাকাটি আহমদাবাদ নামে পরিচিত সুলতান মাহমুদ সেখানে পৌছলেন। সুলতানকে তার অগ্রবর্তী দল ও গোয়েন্দারা খবর দিলো- পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সোমনাথের রাজার পক্ষে চতুর্দিক থেকে সাহায্যকারী দল আসছে। ফলে সোমনাথ পৌছানোর ব্যাপারটি সহজ হবে না। গযনীর সৈন্যদের অবস্থা তখন খুবই করুণ । দীর্ঘ মরুভূমির কষ্টকর যাত্রাপথেও বার বার তাদের শক্র বাহিনীর মোকাবেলা করতে হয়েছে। যাত্রাপথের প্রতিটি মুহূর্তেই তাদেরকে থাকতে হয়েছে সতর্ক। কষ্টকর দীর্ঘ পথ বিরামহীনভাবে কম খেয়ে কম ঘুমিয়ে অতিক্রম করায় গযনীর সৈন্যরা ভীষণ ক্লান্ত-অবসন্ন । কারো শরীরই যেনো আর চলতে চায় না। অপর দিকে হিন্দ সৈন্যরা তাজাদম। সতেজ উজ্জীবিত । তারা তাদের ধর্মও স্বাধীনতা রক্ষায় মরণত্যাগী । এ এলাকার মাটি মানুষ সবই তাদের সহযোগী । আর গযনী ভারত অভিযান «% ১৭৪ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।