এঁতিহাসিকগণ লিখেছেন, সুলতান মাহমুদ তার সেনাদের এভাবে রওয়ানা করালেন যে, তার প্রথম সৈনিক থেকে সর্বশেষ সৈন্যের অবস্থানের দূরত্ ছিলো প্রায় একশো মাইল । যখন তিনি মরু এলাকায় প্রবেশ করলেন তখন বুঝতে পারলেন, তিনি যাত্রাপথ সম্পর্কে এর আগে যথেষ্ট তথ্য সং্রহ করলেও তাকে যে ধারণা দেয়া হয়েছিলো বাস্তব অবস্থা এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সুলতান অনুভব করলেন, প্রকৃতপক্ষে তার লোকেরা যাত্রাপথের বিপদসংকুল অবস্থার কথা মোটেও বুঝে উঠতে পারেনি । গযনী সেনারা যখন বিকানীর মরুভূমিতে পৌছলো, তখন রিজার্ভ সৈন্যদের পাহারা দেয়ার জন্যে ডানে বামে যে সৈন্যরা ছিলো, রাতের বেলায় তাদের উপর শক্র সেনারা গেরিলা আক্রমণ চালালো । কিন্তু হিন্দুরা জানতো না গযনী বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা আগে থেকেই নিয়ে রেখেছেন সুলতান মাহমুদ । বিভিন্ন দলে বিভক্ত গযনী বাহিনীর মধ্যে যথেষ্ট ব্যবধান ছিলো । কোন এক ফাকে বিশাল এলাকা নিয়ে অগ্রসরমান গযনী বাহিনীর মধ্যে ঢুকে পড়লো শক্রু বাহিনী এবং তারা উট ইউনিটে আক্রমণের প্রস্তুতি নিলো । কিন্তু এর আগেই এদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো সুলতানের অশ্বারোহী বাহিনীর নিরাপত্তা দল। সকল শক্রু সেনাকে হামলার আগেই হত্যা করলো গযনীর ঝটিকা বাহিনী । গযনী বাহিনী যখন পাহাড় ও ঘন টিলাময় এলাকায় পৌছলো তখন দিনের বেলায় হিন্দুদের তীরন্দাজ বাহিনীর তীব্র আক্রমণের শিকার হলো । হিন্দুরা টিলার আড়াল থেকে একযোগে তীরবৃষ্টি নিক্ষেপ করতে লাগলো । তাতে গযনী বাহিনীর বেশ কিছু সওয়ার ক্ষতিণ্রস্ত হলো। উটের গায়ে তীরবিদ্ধ হলে উটগুলো নিয়ন্ত্রণহীন হয়ে এলোপাথাড়ী দৌড়াতে লাগলো । হিন্দুরা মনে করছিলো, তাদের পেছন থেকে আক্রমণের আশংকা নেই । কিন্তু কিছুক্ষণের মধ্যে হিন্দুরা পিছন দিক থেকে আক্রমণের শিকার হলো । তঘর্ষে কিছু হিন্দু মারা গেলো আর কিছু ধরা পড়লো । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সুলতান জেনে নিলেন, পথিমধ্যে আর কোন কোন জায়গায় হিন্দুরা ফাদ পেতে রেখেছে? এদের কথামতো তিনি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলেন। তৎকালীন এঁতিহাসিকদের ধারণা মতে, সুলতান মাহমুদকে তখন অন্তত পাচশ মাইল মরু এলাকা পাড়ি দিতে হয়েছিলো এর মধ্যে কয়েকটি ছোট বড় নদীও ছিলো । দীর্ঘ মরু এলাকার কোথাও সবুজের কোন চিহ্ু ছিলো না। ঘোড়াগুলোকে সচল রাখতে দানাদার শুকনো খাবার ও শুকনো ঘাস খাওয়াতে ভারত অভিযান *% ১৭৩ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।