Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

মাতৃভূমি থেকে বহু দূরের এক দেশে আমরা ঈদ উদ্যাপন করছি। যে যমীনে মুজাহিদদের রক্ত প্রবাহিত হয়েছে সেই যমীন সকল মুসলমানের ৷ যে যমীনে মুজাহিদের আযান ধ্বনিত হয়েছে সেই জায়গা মুসলমানের আপন ভূমি । এই হিন্দুস্তান কাফেরদের তালুক নয় এতে আমাদেরও অধিকার আছে । হয়তো বা এই ঈদ আমাদের কারো কারো জীবনের শেষ ঈদ। আমরা এমন এক অভিযানে যাচ্ছি যা আমাদের প্রত্যেকের জীবনের জন্যে অন্তিম পরীক্ষা । হিন্দুরা বলাবলি করছে, মুসলমানরা ধ্বংস হওয়ার জন্যই সোমনাথ যাচ্ছে । তোমাদেরকে এখন এমন এক মূর্তি ধ্বংস করতে হবে হিন্দুরা যেটিকে শক্তি দেবতা হিসেবে পূজা করে । তোমাদেরকে সেখানে প্রমাণ করতে হবে, শক্তির মালিক আল্লাহ! পাথরের মূর্তি কাঠামোগতভাবে শক্ত হতে পারে। কিন্তু এর নিজস্ব কোন শক্তি নেই। হিন্দুদের এই ভ্রান্ত বিশ্বাসের অসারতা প্রমাণ করতে হবে । সুলতান মাহমুদ তার ভাষণে শ্রদ্ধাভরে স্মরণ করলেন-বিন কাসিমের কথা। তিনি বললেন, মুহাম্মদ বিন কাসিম কতো দূর থেকে কতো কষ্টকর পথ পাড়ি দিয়ে হিন্দুস্তান এসেছিলেন । সুলতান বললেন, সোমনাথ মন্দিরে তোমাদের মতো মুসলমানদের ধরে এনে নর বলি দেয়া হয়। মুসলমান তরুণীদের অপহরণ করে সন্ত্রম লুটে নেয় হিন্দু পঞ্জিতেরা । তাদেরকে সেখানে নগ্ন করে নাচতে বাধ্য করা হয়। মুসলিম তরুণীদের ধরে এনে হিন্দুরা সব ধরনের পাশবিকতার চর্চা করে। এসবের কথা শোনার পরও তোমাদের মনে কি স্বজাতির কন্যা জায়াদের সন্ত্রম ও জীবন হানির এই পৈশাচিক আখড়া নির্মল করতে কোন প্রকার দ্বিধা থাকবে? তোমাদের ঈমানী চেতনা ও আত্মমর্যাদাবোধ কি এসব কাণ্ডে সায় দেবে? সুলতান-নাসিরও শেগুপ্তার ঘটনা সৈন্যদের শুনিয়ে বললেন, সেই নিরপরাধ কুমারী মেয়েটি হায়েনাদের আক্রমণ থেকে নিজের সন্ত্রম বাচাতে কৃপে ঝাপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে । সেই মেয়েটির আত্মা আমাকে রাতে ঘুমাতে দেয় না। আমি এই নিরপরাধ মুসলিম তরণীর জীবনহানির প্রতিশোধ নিতে চাই । সুলতান মাহমুদের বক্তৃতা এতোটাই আবেগঘন ও অনুপ্রেরণামূলক ছিলো যে, গোটা সেনাবাহিনীর মধ্যে প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়লো, তাকবীরের পর তাকবীর ধবনিতে গোটা ময়দান কেপে উঠলো । সৈন্যদের উজ্জীবিত করাই ছিলো সুলতানের উদ্দেশ্য । তাতে তিনি সফল হলেন। পথের দুর্গমতা, কষ্ট ও সম্ভাব্য বাধা প্রতিবন্ধকতার কথা জানিয়ে মূল লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য সোনাদের তিনি মানসিকভাবে প্রস্তুত করে নিলেন । সং ++ ভারত অভিযান * ১৭২ ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।