বরাদ্ধ করা হয়েছিলো । পানি বোঝাই উট ছাড়াও প্রত্যেক সৈন্যের প্রতি নির্দেশ ছিলো, তারা প্রত্যেকেই যেনো যথাসাধ্য পানি নিয়ে নেয়। সুলতান মাহমুদ আল্লাহর শুকরিয়া আদায় করলেন । কারণ, পথিমধ্যে হিন্দু রাজা মহারাজারা তার বাহিনীর ক্ষতিসাধন করবে এ খবরটি তিনি আগাম জানতে পেরে আগেই সতর্ক প্রস্তুতি নিতে পেরেছেন তিনি । হিন্দুদের চক্রান্ত ফাস হয়ে যাওয়ার ফলে সুলতান আরো বিভিন্ন বিষয়ে খোজ খবর নিয়ে গতিপথ আগেই নির্ধারণ করে নিলেন এবং সেনাবাহিনীকে নতুন ভাবে বিন্যাস করলেন। তিনি অগ্রবতী বাহিনীকেও বিভিন্ন অংশে ভাগ কর দিলেন। অগ্রবর্তী বাহিনীকে পাহারা দিয়ে নেয়ার জন্যে তাদের দু'পাশে নিয়োগ করলেন ভিন্ন ভিন্ন ইউনিট । এরপর রাখলেন ঝটিকা বাহিনী । যারা থাকবে মূল বাহিনী ও অগ্রবর্তী বাহিনীর মাঝখানে । তবে তারা ডানে বামে মূল সেনাবাহিনী থেকে অনেক দূরে থাকবে । যাতে শত্রু বাহিনীকে মূল বাহিনীর ধারে কাছে আসার অনেক আগেই আটকে দেয়া যায়। ₹সদ ও পানিবাহী ইউনিটকে অগ্র পশ্চাত ডানে বামে শক্ত পাহারা দিয়ে নেয়ার ব্যবস্থা করা হলো । রাতের বেলায় চলন্ত অবস্থায় বা যাত্রা বিরতিতে গোটা রাত ব্যাপী চতুর্দিকে সতর্ক পাহারার ব্যবস্থা করা হলো । গযনী বাহিনীর তিনটি বৈশিষ্ট্য ছিলো । প্রথমত এই বাহিনীর কমান্ডার ছিলেন স্বয়ং সুলতান মাহমুদ । যার সামরিক দূরদর্শিতা ছিলো বিশ্বখ্যাত । দ্বিতীয়তঃ গযনী বাহিনীর ঝটিকা ইউনিটের সদস্যরা ছিলো সত্যিকার অর্থেই জানবাজ এবং মেধাবী । তৃতীয়ত: প্রতিটি সৈনিক তাদের নেতার জন্যে নয়, ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে যুদ্ধ করতো । তাদের সামরিক সাফল্যের সবচেয়ে বড় বৈশিষ্ট ছিলো নিষ্ঠা। খুব দ্রুত এবং নিষ্ঠার সাথে প্রতিটি নির্দেশ পালিত হতো । ৪১৬ হিজরী সনের ১২ই শাওয়াল মোতাবেক ১০২৫ সালের ২৬ নভেম্বর । ঈদুল ফিতরের দু'দিন পর সুলতান মাহমুদ মুলতান থেকে সোমনাথের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার নির্দেশ দিলেন । ঈদুল ফিতরের দিন ঈদের নামাযে মূল খুতবার আগে সুলতান সকল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। মন থেকে তোমরা এ ভাবনা দূর করে দাও নিজ ভারত অভিযান « ১৭১ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।