Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

ছুঁড়ে । গযনী বাহিনী আরো কিছুটা অগ্রসর হলে স্থানীয় অধিবাসীর পরিচয় দিয়ে সুলতানের কাছে অনুরোধ করবে, তারা গযনী বাহিনীকে সংক্ষিপ্ত পথে সোমনাথ নিয়ে যেতে সহযোগিতা করতে চায়। এটি ছিলো সুলতানকে বিভ্রান্ত করার ভয়াবহ চক্রান্ত যা ইতোপূর্বে হাভেলীর অভিযানে ঘটেছিলো । সুলতান চক্রান্তকারীদের মুখ থেকে সকল চক্রান্তের কথা শুনে, তার স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিলেন, এই চক্রান্তের সাথে যারা জড়িত, তাদেরকে খোজে বের করে একটি ঘরে আমৃত্য আটকে রাখবে । মৃত্যু হলে তাদের মরদেহগুলো বাইরে ফেলে দেবে । এগুলোকে সম্মানে দীফন করার প্রয়োজন নেই৷ এদেরকে আল্লাহ তা'আলা কেয়ামতের দিন এসব কাফেরেদের সাথেই উঠাবেন। গাদ্দার কর্মকর্তা সম্পর্কে সুলতান নির্দেশ দিলেন, সেনবাহিনী সোমনাথ রওয়ানা হওয়ার সময় একে একটি শক্তিশালী ঘোড়র সাথে হাত পা বেঁধে রশিতে আটকে দেবে । হেচড়ে হেচড়ে বেঈমানটা যখন মরে যাবে তখন ফেলে দেবে । ফরখী ছিলেন সুলতান মাহমুদের সময়ের রাজ কবি। এই কবি সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের সঙ্গী ছিলেন এবং গোটা অভিযান সম্পর্কে তিনি একটি দীর্ঘ কাব্য রচনা করেছিলেন । তার সেই কাব্যে বর্ণিত হয়েছে সুলতান মাহমুদের কাছে যখন এই ভয়াবহ চক্রান্ত ফাস হয়ে গেলো তখন ছিলো রমযান মাস। সেই রাতে তারাবিহ'র নামাযের পর দীর্ঘ সমর তিনি নফল ইবাদতে মগ রইলেন। সকাল বেলা তার একান্ত সঙ্গীদের বললেন, আল্লাহ হয়তো আমার দ্বারা বড় কোন কর্তব্যকর্ম সম্পাদন করাতে চান। এজন্যই তিনি রাতের অন্ধকারে আমাকে আলোর দিশা দেখিয়েছেন, নয়তো রাতের আধারে এই কেউটে সাপগুলো আমাকে ছোবল দিতো । পরিস্থিতি ও পথ পর্যবেক্ষণকারী অগ্রবর্তী দল পোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসে সুলতানকে জানালো- পথিমধ্যে সবচেয়ে বেশি সংকট তৈরি করবে পানি। দীর্ঘ পথের মধ্যে পানি খুবই দুষ্প্রাপ্য । পানির সংকট মোকাবেলা করতে সুলতান মাহমুদ সোমনাথ রওয়ানা হওয়ার আগে ত্রিশ হাজার উট সংগ্রহ করে সবগুলোতে পানি বোঝাই করেছিলেন । কারণ পথিমধ্যে শুধু সেনাবাহিনী নয় মাল বহনকারী উট ও ঘোড়াগুলোকেও পানি পান করাতে হবে । এজন্য প্রত্যেক অশ্বারোহীর জন্যেই একটি করে পানি বোঝাই উট ভারত অভিযান « ১৭০ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।