সুলতান দ্রুত তার পা সরিয়ে নিয়ে বললেন- সরে যাও, তোমার নাপাক শরীর আমার পায়ে লাগাবে না। আমি অযু অবস্থায় থাকি, আগামীকাল রোযা রাখবো । ধৃত হিন্দুদের দিকে ক্ষুব দৃষ্টিতে তাকিয়ে সুলতান বললেন- তোমরা কি করছিলে? দেরি না করে দ্রুত বলতে থাকো। এটাই হবে তোমাদের জন্যে মঙ্গলজনক । তরুণীদের দিকে তাকিয়ে বললেন, এদেরকে মৃত্যু পর্যন্ত একটি কক্ষে আটকে রাখো । হিন্দুদের একজন হাত জোড় করে আবেদন করলো- মহারাজ সুলতান! এই তরুণীদের একজন আমার মেয়ে । আর অন্যজন একজন সম্মাণিত ব্যক্তির কন্যা । এদের কোন অন্যায় নেই। তোমাদের কি জোর করে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিলো? তরুণীদের জিজ্ঞেস করলেন সুলতান । তোমরা কি জানতে কি করতে হবে তোমাদের? হ্যা, জানতাম আমরা । দৃঢ়কণ্ঠে বললো এক তরুণী । আমাদেরকে জোর করে সেখানে নেয়া হয়নি। এতে আপনি মনে করবেন না, দেহব্যবসা আমাদের পেশা । আমরা অভিজাত ঘরের মেয়ে । আমরা ধর্মের সেবিকা । আমরা যা করেছি, ধময়ি কর্তব্য বলে মনে করেছি। আমরা আমাদের সেইসব ধ্বংস প্রাপ্ত মন্দিরগুলোর প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছি, যেসব মন্দির আপনি ধ্বংস করেছেন। তরুণীর কথা শুনে সুলতানের মুখ উজ্জ্বল হয়ে উঠলো। তিনি সেই কর্মকর্তার দিকে তাকিয়ে ভর্সনা মাখা কণ্ঠে বললেন- আমি অধিকাংশ হিন্দুস্তান জয় করেছি, বহু রাজা মহারাজাকে পরাজিত করেছি, হিন্দুদের দেবদেবীদের ভেঙেচুড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমার যোদ্ধারা এদের কথিত দেবতাদেরকে পরাজিত করে পদদলিত করেছে; কিন্তু এই অবলা তরুণীদের কাছে তুমি আত্মসমর্পন করে গোটা জাতিকে পরাজিত করার চক্রান্ত করেছো? ছি: তোমার মতো নরাধমকে মাটিতে মিশিয়ে দিলেও উপযুক্ত শাস্তি দেয়া হবে না। আমরা এমন জাতির নারী যে জাতির মেয়েরা স্বামীর মৃত্যুতে নিজেদের স্বতীত্ প্রমাণ করতে জুলত্ত চিতায় আত্মহুতি দেয় । নিজের ধর্ম, জাতি ও দেশের প্রয়োজনে আমরা দেহ বিলিয়ে দিতেও কুষ্ঠাবোধ করি না, বরং দেশ, জাতি ও ভারত অভিযান ঞ ১৬৮ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।