Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

কোন কথাই উচ্চারিত হলো না। গযনীর সৈন্যদেরকে হিন্দুদের কোন লোভ লালসাই দমাতে পারলো না। তারা সবাইকে গ্রেফতার করে সুণতানের কাছে নিয়ে এলো । সুলতান তখনো জেগে জেগে গোয়েন্দা অভিযানের রিপোর্ট পাওয়ার জন্যে অপেক্ষা করছেন। সস সং অভিযানকারীরা অপরাধের আলামত স্বরূপ শ'াবের সুরাহী, মুদ্রাভর্তি থলে এবং অর্ধ নগ্ন দুই তরুণীসহ গ্রেফতারকৃত হিন্দুদেরকে সুলতানের সামনে পেশ করলো । সুলতান মদের সুরাহী, থলে ভর্তি স্বর্ণমুদ্রা, দুই তরুণীর দিকে চোখ বুলালেন। তারপর ছয় বছর ধরে মুলতানে কর্মরত কর্মকর্তার প্রতি তাকালেন । তার মুখ থেকে তখনো শরাবের গন্ধ বেরুচ্ছিলো । অভিযানকারীরা নক্সা আকা কাগজটি সুলতানের হাতে তোলে দিলো । তুমি যদি আনাড়ি হতে, বয়স কম হতো, মুর্খ হতে তাহলে আমাকে বলতে হতো, তুমি কি অপরাধ করেছো- ধৃত কর্মকর্তাকে বললেন সুলতান। তুমি কি করেছো এবং কি কাজে লিপ্ত হয়েছিলে এর পরিণতি কি হতে পারে এটা তুমি জানো । আমি আশা করবো, তুমি সবকিছু খোলাখুলি বলে দেবে। তোমার অপরাধ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি অমার্জনীয় অপরাধ করেছো । তুমি শুধু সালতান,তে গযনীর বিরুদ্ধাচরণ করোনি, আমার বিরোধিতা করোনি, তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করেছো । এই অপরাধের কি শাস্তি হতে পারে সে সম্পর্কেও তুমি ওয়াকিবহাল । এখন তুমি ঈমানকে নিলাম করে যা কিছু অর্জন করেছো, তা সবিস্তারে বলে ফেলো। আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারেন। যদি না বলো, তাহলে তোমাদের মতো লোকদের কাছ থেকে কিভাবে কথা বের করতে হয় তা যে আমাদের জানা আছে তা তুমি ভালোই জানো । তুমি যাদের সাথে আতাত করেছো, আমার হাত থেকে তোমাকে বাচানোর ক্ষমতা তাদের নেই। এসব সুন্দরী নারী, মুদ্রার থলে আর শরাবের সুরাহী আল্লাহর পাকড়াও থেকে তোমাকে মুক্তি দিতে পারবে না ।... বলো । সুলতানের কথা শেষ হতে না হতেই সেই বেঈমান কর্মকর্তা সুলতানের পায়ে পড়ে মাথা তার পায়ে রেখে দিলো । ভারত অভিযান * ১৬৭ ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।