Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

হ্যা, আমার শিষ্যরা আপনার এক কর্মকর্তা সম্পর্কে বলেছে, সে নাকি হিন্দুদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। এই কর্মকর্তা শুরু থেকেই মুলতানে দায়িত্ব পালন করছে। আজ তার ঘরের দিকে আপনি একটু নজর রাখবেন। হয় তার কাছে কেউ আসবে, নয়তো সে কোন জায়গায় যাবে। সং সং সং সুলতান মাহমূদ তখনি একজন ডেপুটি সেনাপতিকে সন্দেহভাজন কর্মকর্তার গতিবিধির উপর চোখ রাখার দায়িত্ব দিলেন। ডেপুটি সেনাপতি মধ্য রাতে সুলতানকে খবর দিলো, সন্দেহভাজন কর্মকর্তা একটি লম্বা আলখেল্লা পরে মাথা কাপড়ে ঢেকে এক হিন্দু প্রতাপশালী ব্যক্তির হাবেলীতে প্রবেশ করেছে। সুলতান নির্দেশ দিলেন, সেই হাবেলীকে ঘেরাও করে প্রাচীর ডিঙিয়ে বাড়ির কেউ বুঝে উঠার আগেই অভিযুক্ত কর্মকর্তাকে হাতেনাতে পাকড়াও করবে । যাতে অভিযোগ অস্বীকার করার সুযোগ না থাকে। সঙ্গে সঙ্গে সুলতানের নির্দেশ পালিত হলো । প্রভাবশালী হিন্দুর হাবেলীর মূল গোয়েন্দা বাহিনী । আর সেই হাবেলীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো । পার্শ্ববর্তী বাড়ির গেট খুলে দিতেই দ্রুতগতিতে সেই বাড়িতে কয়েকজন সৈন্য প্রবেশ করে তাদের কাছ থেকে জেনে নিলো, পাশের বাড়িতে উপর দিয়ে প্রবেশের পথ কোনটা? তারা জানালো, এদিক থেকে ওই বাড়িতে যাওয়ার কোন পথ নেই৷ ছাদ থেকে রশি বেয়ে নিচে নামতে হবে। নির্দেশনা মতো কয়েকজন সৈনিক পাশের বাড়ির ছাদে রশি বেধে নিচে রশি ফেলে দিলো এবং একের পর একজন করে দ্রুততার সাথে কয়েকজন নৈনিক বাড়ির উঠানে নেমে পড়লো। প্রথম সৈনিক হাবেলীর উঠানে নামার সাথে সাথেই বাড়ির মধ্য থেকে কেউ তাকে দেখে হুশিয়ারী উচ্চারণ করলো- সাবধান! এখান থেকে চলে যাও, নয়তো প্রাণে বাচবে না। সাথে সাথে হুশিয়ারী উচ্চারণকারীর উদ্দেশ্যে পাল্টা হুমকি এলো- সাবধান! যেখানে আছো সেখানেই থাকো । একটু নড়াচড়া করলেই তাঁর ছোড়া হবে। আমরা কোন ডাকাত নই, সরকারী লোক। ভারত অভিযান « ১৬৫ ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।