কাছেও খবর পৌছে দিলো । হিন্দুরা সোমনাথ রাজ্যের শাসক রায় কুমারের কাছে এই বলে খবর পৌছালো- তিনি যেনো সোমনাথের বাইরে সুলতান মাহমুদকে ঠেকানোর ব্যবস্থা করেন। মুলতান পৌছে সুলতান মাহমুদ সোমনাথ অভিযানের জন্যে প্রয়োজনীয় সংখ্যক উট ও পানির ব্যবস্থায় মনোযোগ দিলেন । মুলতানে সুলতানের এক বুযুর্গ ব্যক্তির সাথে সাক্ষাত হলো । বুযুর্গ সুলতানকে বললেন, সম্মানিত সুলতান! আপনি সোমনাথকে সেসব মন্দিরের মতো মনে করবেন না, যেসব মন্দির ইতোমধ্যে আপনি ধ্বংস করেছেন। সোমনাথ দুর্গকেও আপনি সেসব দুর্গের মতো মনে করবেন না, এরই মধ্যে যেসব দুর্গ আপনার বিজিত হয়েছে । আমাদের কা'বার উপর যদি আক্রমণ হয়, কা'বাকে বাচানোর জন্যে কি দুনিয়ার সকল মুসলমান জীবন বাজী রাখবে না? সোমনাথের জন্যও হিন্দুস্তানের সকল হিন্দু জীবনবাজী রাখবে । সোমনাথে আপনার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে । এটাকে শুধু একটি মন্দির বা দুর্গ ভাবার কোন অবকাশ নেই। এখানে ইসলাম ও পৌন্তলিকতা মুখোমুখি হবে। আপনি এখানে পরাজিত হলে সেটিকে ইসলামের পরাজয় ভাবা হবে । আর হিন্দুরা আরো দৃঢ়ভাবে বিশ্বাস করবে তাদের শিব দেবতাই সত্য । তারা এটাও প্রচার করবে, শিবদেবের সামনে কেউ টিকতে পারবে না। এর পরিণতি হবে, উপকূল এলাকার দুর্বল মুসলমানরা হিন্দুত্কে গ্রহণ করবে অথবা তাদেরকে হিন্দুত্ব গ্রহণে বাধ্য করা হবে। মনে হচ্ছে আমি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি- বললেন সুলতান মাহমুদ । অবশ্যই, এটা হবে আপনার জীবন ও ইসলামের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঝুকি- বললেন বুযুর্গ । যুদ্ধ সম্পর্কে আপনি ভালো জানেন সুলতান! এ ব্যাপারে আমার তেমন অভিজ্ঞতা নেই। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, শক্ররা কিন্তু আপনার ব্যাপারে বেখবর নয়। আপনি গোপনে নিজের চৌকির তল্লাশী নিন এবং নিজের আস্তীনেরও খবর নিন । আপনার নিজের ঘরের শক্ররাই আপনার জন্যে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এ ব্যাপারে আপনি কি আমাকে সুনির্দিষ্ট কিছু বলতে পারেন? বুযুর্ণকে অনুরোধের স্বরে বললেন সুলতান । ভারত অভিযান % ১৬৪ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।