Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

১. যে কোন বিষয়ে কালক্ষেপণ ছিলো সুলতানের স্বভাব বিরোধী । ২, তখন ছিলো শীতকাল । গরম চলে এলে এই দীর্ঘ সফর তার সেনাদের জন্যে কষ্টকর হয়ে উঠবে, এজন্য তিনি কাল বিলম্ব না করে সোমনাথের উদ্দেশ্যে অভিযানের নির্দেশ দেন। সুলতানের মুলতান আগমন ছিল খুবই দ্রুত। তিনি মুলতানে পৌছেই সেখানে নিয়োজিত গযনীর সরকারী কর্মকর্তাদের একত্রিত করে বললেন, আমাকে খুব তাড়াতাড়ি সোমনাথ পৌছার ব্যবস্থা করতে হবে। সেই সাথে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিলেন, তার এই অভিযানের কথা যেনো বাইরের কেউ জানতে না পারে? আর পথের সব বাধা ও প্রতিবন্ধকতা দূর করতে হবে। বাস্তবে এতো বিশাল সেনাবাহিনীর আগমন ও তাদের গতিবিধি গোপন রাখার ব্যাপারটি সহজ ছিল না। কারণ সুলতানের শক্রপক্ষের গোয়েন্দারাও সক্রিয় ছিল। সেখানে হিন্দুরাও বসবাস করতো । বাস্তবে মুলতানে তখনো হিন্দু বসতির সংখ্যাই ছিলো বেশি । গযনী সালতানাতের যেসব কর্মকর্তা মুলতানে নিয়োজিত ছিলো, তাদের মধ্যে কেউ কেউ হিন্দুদের -ুন্দরী নারী ও বিপুল টাকা পয়সার লোভে পড়ে ঈমান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। ফলে সুলতান মাহমুদ মুলতান পৌছার চব্বিশ ঘণ্টার মধ্যেই শীর্ষ হিন্দুরা জেনে ফেলেছিল সুলতান মাহমুদ সোমনাথ আগ্রেমণ করতে যাচ্ছেন। সোমনাথ মন্দিরের সবচেয়ে বড় শিবমূর্তিটি ছিল তখনকার হিন্দুদের অন্যতম প্রধান দেবতা পুরো হিন্দু জাতির প্রাণ। কারণ শিব ছিল দেবতাদেরও দেবতা । সোমনাথের ধ্বংস তো দূরের কথা সোমনাথের এতটুকু অবমাননাও সহ্য করতে রাজী নয় হিন্দু সম্প্রদায় । মুলতানের হিন্দুরা যখন জানতে পারলো, সুলতান মাহমুদ সোমনাথ যাচ্ছেন, তখন তাদের আত্মা কেপে উঠলো । তারা সুন্দরী যুবতীদের ইজ্জত ও সোনার থলের বিনিময়ে সুলতানের সোমনাথ অভিযানের পরিকল্পনা জেনে নিলো। সাথে সাথেই সোমনাথ কর্তৃপক্ষের কাছে এই খবর পৌছানোর জন্য দূত পাঠিয়ে দিলো। শুধু তাই নয়, যেসব ছোট্ট ছোট্ট রাজ্যের হিন্দু রাজাও বড় বড় মহারাজাদের সাথে তখনো পর্যন্ত সুলতান মাহমুদের সংঘর্ষ হয়নি, মুলতানের হিন্দুরা তাদের ভারত অভিযান €* ১৬৩ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।