Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

তুললো । আলতাঈর চিন্তায় ছেদ ঘটিয়ে সুলতান বললেন, জানো আলতা! মুহাম্মদ বিন কাসিম কতদূর থেকে এসেছিলেন? আমি তার সেই ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে চাই । লাহোর আমাদের নিয়ন্ত্রণে । আমরা সেখান থেকে প্রয়োজনীয় রসদ সামথী নিতে পারবো । মুলতানও আমাদের দখলে । সেখান থেকে আমাদেরকে বিপুলসংখ্যক উট সংগ্রহ করতে হবে । কারণ, পথি মধ্যে বিশাল মরু এলাকা রয়েছে। উট ছাড়া এই দুর্গম পথ পাড়ি দেয়া সম্ভব হবে না। চিন্তা করছো কি? ঘাবড়াবার কিছু নেই। সবই আছে আমাদের । প্রধান সেনাপতিকে আশ্বস্ত করতে বললেন সুলতান । সবচেয়ে বেশি প্রয়োজন শক্তিশালী ঈমান ও দৃঢ় ইচ্ছাশক্তি । দৃঢ় ইচ্ছা ও ঈমানী শক্তি থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। সুলতান মাহমুদ ও আলতাঈ উভয়েই মানচিত্রের প্রতি মনোযোগ দিলেন এবং অভিযানের পরিকল্পনা তৈরি করতে লাগলেন। সুলতান মাহমুদ হয়তো তখনো বুঝতে পারেননি, তিনি এমন এক অভিযান শুরু করতে যাচ্ছেন যাতে তিনি বিজয়ী হলে এটা হবে হিন্দুত্বাদের বিরুদ্ধে ইসলামের বিজয় এবং এই বিজয় সাধিত হলে হিন্দু ধর্ম সম্পর্কে অনুসারীদের সংশয় সৃষ্টি হবে। ১০২৫ সালের ১৮ অক্টোবর মোতাবেক ৪১৬ হিজরী সনের ২২ শাবান সোমনাথের উদ্দেশ্যে রওয়ান হলেন সুলতান মাহমুদ । এসময় তার সাথে কতো জন সৈনিক ছিলো একথা কোন এঁতিহাসিক সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি । কেউ বলেছেন, সোমনাথ অভিযানে ত্রিশ হাজার অশ্বারোহী নিয়ে তিনি গযনী থেকে রওয়ানা করেছিলেন । কেউ বলেছেন, সোমনাথ অভিযানে রওয়ানা করার সময় গযনী থেকে তার সফর সঙ্গী হয়ে ছিলো ত্রিশ হাজার স্বেচ্ছাসেবী । হিন্দুস্তানের সীমানায় প্রবেশ করে সুলতান মাহমুদ লাহোরের দিকে না গিয়ে সোজা মুলতানের দিকে অগ্রসর হলেন। বিশাল সেনাবাহিনী দেখে মুলতানের লোকজনের মধ্যে কৌতুল সৃষ্টি হলো । সুলতান এমন বিশাল সেনাবাহিনী নিয়ে কোথায় যাবেন? ১০২৫ সালের ২৫ নভেম্বর মোতাবেক ১৫ রমযান সুলতান মুলতান পৌছেন। নাসিরুন্দৌলার বক্তব্য শুনে সুলতান মাহমুদ সাথে সাথেই সোমনাথ অভিযানে রওয়ানা হওয়ার নির্দেশ দেন, দুই কারণে_ ভারত অভিযান *% ১৬২ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।