Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

(১) ৫৫-__ নাসিরকে সুলতানের চৌকিতে শুইয়ে দেয়া হলো। সাথে সাথে চিকিৎসক ডাকা হলো । চিকিৎসক নাসিরকে দেখে বললো, রোগী অনেকটা অচেতন এবং তার ঘুমের প্রচ ঘাটতি রয়েছে। এই মুহূর্তে তার সাথে কোন কথা বলা যাবে না, তাকে বিশ্রাম দিতে হবে । চিকিৎসক তার পাশে বসে মুখের মধ্যে একটু একটু করে মুধ দিতে লাগলেন । এভাবে কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর নাসিরের চেতনা ফিরে এলো এবং সে ধীরে ধীরে চোখ মেললো । তখন তাকে উপযুক্ত খাবার ও পানীয় দেয়া হলো । পানাহারের পর সে কথা বলার শক্তি ফিরে পেলো । কথা বলার শক্তি ফিরে এলে সে সুলতানকে জানালো- কিভাবে তাকে এবং শেগুপ্তাকে হিন্দুরা অপহরণ করেছে এবং সে সোমনাথে কি দেখেছে এবং সোমনাথ সম্পর্কে কি শুনেছে। তা ছাড়া পালিয়ে এসে ইমামের সহযোগিতায় কিভাবে সে গযনী পৌছেছে তার সবই সুলতানকে সবিস্তারে জানালো নাসির। নাসির আরো জানালো, ওখানকার মুসলমানরা সুলতানের আগমন প্রত্যাশায় প্রতীক্ষার প্রহর গুণছে। নাসির সেখানকার ইমাম সাহেবের পাগামও পেশ করলো । আমার মন অনেক দিন থেকেই এমন একটা কঠিন অভিযানের কথা ভাবছিল। নাসিরের পয়গাম শোনার পর হিন্দুস্তানের মানচিত্রের দিকে তাকিয়ে বললেন সুলতার মাহমুদ । হিন্দুস্তানের মানচিত্রে ডাভেলের উপর আঙুল রেখে সুলতান বললেন, মুহাম্মদ বিন কাসিম প্রথম এই জায়গাতেই লড়াই করেছিলেন । আর এই হলো... সোমনাথ । তখনই প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ আলতাঈকে ডেকে পাঠালেন সুলতান মাহমুদ । আলতাঈ! আমার মনে হচ্ছে এটা হবে আমার জীবনের শেষ অভিযান! মানচিত্র দেখো... খুবই লম্বা সফর এবং মারাত্মক কষ্টকর । আমি যদি সেখানে পৌছতে পারি, তাহলে ইতিহাসে আমি নতুন এক অধ্যায় সংযোজন করবো । আর এই যুদ্ধ হবে আমার জীবনের সকল যুদ্ধের চেয়ে কঠিনতম যুদ্ধ । ভবিষ্যতের লোকেরা সোমনাথের সাথে আমার নামও উচ্চারণ করবে। আলতাঈ গভীরভাবে মানচিত্র দেখছিলেন। তিনি ইতিহাসের খ্যাতনামা অভিজ্ঞ সেনাপতি । জলে স্থলে পাহাড়ে মরুভূমিতে সব ধরনের প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করার বিরল অভিজ্ঞতা তার রয়েছে। কিন্তু এতো দীর্ঘপথ পাড়ি দিয়ে তিনি সেখানে তার সেনাদের নিয়ে যেতে সক্ষম হবেন কি-না এ বিষয়টি তাকে ভাবিয়ে ভারত অভিযান *% ১৬১ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।