সামনে বসা । ইমাম সাহেব তাকে পেট ভরে খাওয়ালেন। এরপর গ্রামের একজন প্রবীন লোককে ডেকে আনা হলো । এই প্রবীণ এলাকার পথঘাট ও চলাচলের গতিপথ সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ । তাকে ঘোড়া না দিয়ে উট দাও- বললেন প্রবীণ । কারণ তাকে অনেক বড় মরুভূমি ও পাহাড়ী এলাকা অতিক্রম করতে হবে । ঘোড়া এতো দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে না, পথিমধ্যেই মারা যাবে । যাত্রীও মারা যাবে । প্রবীণ নাসিরকে পথ বুঝাতে বুঝাতে বললেন, দুপুর পর্যন্ত তুমি সূর্যকে হাতের ডানে রেখে অগ্রসর হবে এবং দুপুরের পর সূর্যকে বামে রেখে যেতে থাকবে । রাতের বেলায় ফধ্ুবতারাকে নাক ও কাধের মাঝখানে রেখে পথ চলবে । পাহাড়ি এলাকায় পৌছানোর পর তোমাকে পাহাড় ঘুরে যেতে হবে । তবে যতোটাই মোড় নিতে হোক না কেন দিনের বেলায় তুমি সূর্য এবং রাতের বেলায় ধুবতারা লক্ষ্য করে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে পথ চলবে । পর দিন রাতের অন্ধকারে নাসির একটি তরতাজা শক্তিশালী উটের পিঠে সওয়ার হয়ে সাথে পর্যাপ্ত রসদ নিয়ে গযনীর উদ্দেশ্য রওয়ানা হলো । কারণ, তাকে যথাসম্ভব দ্রুত গযনী পৌছাতে হবে। সং সং সং নাসির উটের পিঠে সওয়ার হয়ে অগ্রসর হচ্ছিল। দিন রাত বিরতিহীনভাবে পথ চলছিল নাসির । উঠের পিঠে বসেই কিছুটা ঘুমিয়ে নিতো । খুব সামান্য সময় সে উটকে বিশ্রাম দিতো । করে প্রত্যেক শাসক ও সরদারের কাছ থেকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে গযনী ফিরে এসেছেন। এর ঠিক তিন চার দিন পরের এক বিকেলে তার কাছে খবর পাঠানো হলো, হিন্দুস্তানে নিয়োজিত নাসিরুদ্দৌলা নামের এক সৈনিক এসেছে। সে এখনই সুলতানের সাথে সাক্ষাত করতে চায়। সুলতান সাথে সাথে তাকে হাজির করার নির্দেশ দিলেন। নাসিরকে সুলতানের সামনে হাজির করা হলো । তাকে দু'জন প্রহরী ধরে রেখেছিল । কারণ, নিজের পায়ে ভর করে দীড়ানোর মতো শক্তি তার ছিলো না। তার মাথা দুলছিল এবং শরীর মৃতদেহের মতো অসাড় হয়ে পড়েছিল । ভারত অভিযান « ১৬০ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।