Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

সেখানকার মূর্তিগুলোকে ভেঙে চুড়ে সোনা দানা লুট করে নিয়ে যায়। হিন্দুস্তানের পশ্চিমাঞ্চল থেকে যারা সোমনাথে পুজা করতে আসে তাদের মুখে তারা এসব কথাবার্তা শুনে আসছে। নাসির তাদেরকে জানালো, সুলতান মাহমুদ কোন লুটেরা বাদশা নন। তিনি একজন নিষ্ঠাবান মুসলমান সুলতান । তিনি হিন্দুস্তান মুহাম্মদ বিন কাসিমের প্রতিষ্ঠিত ইসলামী সালতানাতকে পুনরুজ্জীবিত করতে চান। তিনি এখানকার মুসলমানদের শক্তি বৃদ্ধি ও মুসলমানদের জীবন নিরাপদ করার জন্যে মন্দির ও মূর্তিগুলোকে ধ্বংস করেন এবং সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেন। আমরা আরব বংশোদ্ভূত লোক । আমাদের পূর্ব পুরুষরা ছিলেন আরব । তারা মুহাম্মদ বিন কাসিমের সাথে এ দেশে এসেছিলেন, বললেন ইমাম । তিনি আরো বললেন, আমাদের পূর্ব পুরুষেরা ডাবেল থেকে ফুল আদম পর্যন্ত গোটা উপকূলীয় এলাকায় ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন। এই সোমনাথের তখন কোন গুরুত্ই ছিল না। মুহাম্মদ বিন কাসিমের প্রভাব কমে যাওয়ার পর সোমনাথ এতোটা প্রচার পেয়েছে। ব্রাহ্মণ ও পপ্তিতেরা সোমনাথকে ঘিরে এমনসব কাহিনী ছড়িয়ে দিয়েছে যে, বড় বড় রাজা মহারাজারাও এখন সোমনাথে পূজা দিতে আসে। সুলতান মাহমুদ যদি সত্যিকার অর্থেই মূর্তি সংহারী হয়ে থাকেন এবং ইসলামের পতাকাবাহী হয়ে থাকেন তবে তার জানা দরকার, এখানে সোমনাথ নামের একটি মন্দিরও আছে এবং হিন্দুরা দাবী করে তাদের দেবদেবীরা এই মন্দির বানিয়েছে। আপনারা যদি আমাকে একটি ঘোড়া দিতে পারেন, তাহলে আমি গোয়ালিয়র ফিরে না গিয়ে সোজা গযনী চলে যাবো এবং সোমনাথ আক্রমণ করার জন্যে সুলতানকে অনুরোধ করবো। তুমি হয়তো তোমার উপর অত্যাচারের প্রতিশোধ নেয়ার জন্যে সোমনাথ আক্রমণের কথা বলছো, বললেন ইমাম । সেই সাথে তিনি বললেন, তোমার সঙ্গীনী যে মেয়েটি কৃপে ঝাপ দিয়ে মৃত্যুবরণ করেছে, হয়ত তারও মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছো তুমি। ইমাম নাসিরের উদ্দেশ্যে বললেন, তুমি তো এই মন্দিরের প্রকৃত অবস্থা জানো না। এখানে কি ধরনের জঘন্য কর্মকাণ্ড ঘটে তা তোমাকে সবিস্তারে ভারত অভিযান *% ১৫৮ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।