দীর্ঘক্ষণ চলার পর তার চোখে পড়লো একটু আলো । আলো লক্ষ্য করে সে অগ্রসর হতে লাগলো । আলোর কাছাকাছি পৌছে নাসির দেখতে পেলো, মসজিদের মতো একটি মিনার সম্বলিত ঘরের মধ্যে আলো জুলছে। ঘরটি সম্পূর্ণ নির্জন এলাকায় । পাশে আর কোন ঘর নেই। তবে একটু দূরেই একটি বসতির মতো দেখা যাচ্ছে। নাসির পায়ে পায়ে এগিয়ে গেলো সেই বাতি ঘরের দিকে । নাসিরের মনে হচ্ছিল এটি হয়তো মসজিদ হবে, কিন্তু সে নিশ্চিত হতে পারছিলো না, হিন্দস্তানের এতোটা ভেতরেও কোন মসজিদ থাকতে পারে । পায়ে পায়ে ঘরটির আঙিনায় এগিয়ে গেল নাসির । গিয়ে দেখে ঘরের ভেতরে প্রদীপের সামনে বসে একজন সাদা শশ্রধারী লোক কি যেন পড়ছে। ভেতরে না গিয়ে দরজার পাশে হেলান দিয়ে দীড়াল নাসির । এমন সময় তার কানে ভেসে এলো- আসসালামু আলাইকুম.... নাসির জবাব দিলো- “ওয়া আলাইকুমুস সালাম... | সালামের পর লোকটি আরো যে কয়টি কথা বললো তার কিছুই নাসিরের পক্ষে বুঝা সম্ভব হলো না । কিন্তু লোকটির মধ্যে ইসলামের অনুশীলন দেখে নাসিরের মধ্যকার সকল ভয়ভীতি দূর হয়ে গেল এবং অনেকটাই নিরাপদবোধ করছিল নাসির । গযনী..... গযনী। বলে ইশারা-ইঙ্গিতে নিজেকে সুলতান মাহমুদের তাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরটি ছিল প্রকৃত পক্ষেই একটি মসজিদ এবং তিনি ছিলেন সেই মসজিদের ইমাম । তিনি নামাযের পূর্বে নীরবে কোন কিতাব পাঠ করছিলেন। তিনি এই এলাকাতেই থাকতেন । তবে তার কথাবার্তায় নাসির বুঝতে পারলো তিনি প্রকৃতপক্ষে এই এলাকার লোক নন। লোকেরা তাকে বন্দি করেছিলো, সেখান থেকে সে পালিয়ে এসেছে। এই মুহুর্তে তার একটি নিরাপদ আশ্রয় দরকার । ইমাম সাহেব আরেকজন লোককে ডেকে আনলেন । সেই লোকটি হিন্দুস্তানের বিভিন্ন ভাষা জানতো । নাসির হিন্দুস্তানের যে ভাষা বুঝতো এবং কথা বলতে পারতো সেই লোকটির কাছে সেই ভাষায় তার অবস্থা বললো । ফলে ইমাম সাহেব বুঝতে পারলেন, নাসিরের উপর দিয়ে কি অত্যাচার বয়ে গেছে এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্যে তাকে এখন কি করতে হবে? 'বন্তৃত এখানকার মুসলমানরা সুলতান মাহমুদ সম্পর্কে তেমন কিছু জানতো না। তারা লোক মুখে উড়ো উড়ো কিছু কথা শুনেছে- উত্তর পশ্চিমাঞ্চল থেকে ভারত অভিযান « ১৫৭ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।