Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

ভেসে আসা আওয়াজের দিকে তাকিয়ে নাসির দেখতে পেলো, সেখানে একটি বড় কূপের উচু বেদিতে দীড়িয়ে আছে শেগুপ্তা এবং পলকের মধ্যেই সেই কুয়ার মধ্যে ঝাপিয়ে পড়ল শেগুপ্তা। এ অবস্থা দেখে নাসিরকে ধরে রাখা দুই প্রহরীও কূপের দিকে দৌড়ালো এবং তাদের চেঠামেচিতে আরো বহু লোক জমা হয়ে গেলো । ততোক্ষণে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। বিশাল আঙিনায় একপাশে একটি মাত্র মশাল জুলছে। সমবেত সকল লোক কূপের ভেতর থেকে শেগুপ্তাকে উদ্ধারের জন্যে দৌড়াদৌড়ি করছে। এক পর্যায়ে একটি দীর্ঘ দড়ি কূপের ভেতর ফেলা হলো এবং সেই দড়ি বেয়ে এক লোক কৃপে নেমে গেলো । কিছুক্ষণ পর ভেতর থেকে আওয়াজ এলো, মরে গেছে! এমন হৈ-হুল্লোড়ের মধ্যে নাসিরের প্রতি নজর রাখার ব্যাপারটি সবাই ভুলে গেলো । কিছুক্ষণ পর নাসিরের পাহারায় নিয়োজিত লোক দু'জন ভীত বিহবল অবস্থায এদিক ওদিক তাকাতে লাগলো, তারা নাসিরকে কোথাও দেখতে পেলো না। ততোক্ষণে নাসির মন্দিরের চৌহদ্দি পেরিয়ে অনেক দূরে চলে গেছে। মন্দিরের লোকজন যখন শেগুপ্তাকে উদ্ধারের ব্যাপারে ব্যস্ত তখন নাসির চতুর্দিকে তাকিয়ে একদিকে একটা দরজার মতো দেখতে পেলো । ভাগ্যক্রমে সেটি দিয়ে সে বেরিয়ে দেখলো, সামনে খোলা মাঠ । সে দ্রুত খোলা মাঠ পেরুতে দৌড়াতে লাগলো এবং দৌড়ে সে অনেকটা দূরে চলে এলো। নাসির মন্দির থেকে বেরিয়েই দেখতে পেয়েছিল সামনে সাগর । সাগর দেখে ঠিক এর উল্টো দিকে অগ্রসর হলো । দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তার সামনে পরলো একটি ছোট্ট নদী। এলাকাটি ছিল নাসিরের সম্পূর্ণ অচেনা অজানা । হিন্দ্ অধ্যুষিত এই এলাকায় কোন মুসলমানের বাড়িতেই কেবল তার জন্যে আশ্রয় হতে পারে । কিন্তু নাসিরের পক্ষে এটা জানার কোন উপায় ছিলো না যে এই এলাকায় কোথায় মুসলিম বসতি রয়েছে । আর সেটাইবা কোন দিকে । আল্লাহর নাম নিয়ে কাল বিলম্ব না করে নাসির নদী পার হয়ে গেলো । নদীতে তেমন পানি ছিলো না। নদী পার হয়ে নাসির বিরতিহীন পথ চলতে লাগলো । নাসির ভাবছিল সারা রাত যতটুকুই যাওয়া যায় সে পথ চলবে । দিনের আলোয় যা হওয়ার হবে। কিন্তু ভারত অভিযান *% ১৫৬ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।