Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

শিবদেব। এখানে তোমাদের দেহ থেকে যেমন প্রাণ ছিনিয়ে নেয়া যাবে আবার তোমাদের মৃতদেহে প্রাণের সঞ্চার করা যাবে। আমার দৃঢ় বিশ্বাস, তুমি যা বলছো, এই কথা তোমরা পাথরের মূর্তির মাধ্যমে বাস্তবে ঘটিয়ে দেখাতে পারবে না- পঞ্ডিতের উদ্দেশ্যে বললো নাসির। আমি বিশ্বাস করি, মজলুম ও অসহায় এই তরুণী যে ভবিষ্যতবাণী করছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। মহারাজ! এদের সাথে এতো কথ। বলা কি খুব জরুরী? না আপনি এদের ধর্ম বদলাতে পারবেন, না ওরা আপনার ধর্ম বদলাতে পারবে? সোমনাথের প্রধান পুরোহিতের উদ্দেশ্যে বললো গোয়ালিয়রের পপ্ডিত। হ্যা, ঠিকই বলেছো! এদের সাথে এতো কথা অর্থহীন। তবে এই যুবককে বলে দেয়া দরকার মনে করি, আগামী চাদের পূর্ণিমার দিন তাকে বলি দেয়া হবে। এবং তার রক্ত শিবদেবের পায়ে অর্পণ করা হবে । তাকে আমরা একথা বলে দিতে চাই কারণ আমরা কাউকে ধোকায় ফেলে বলি দিতে চাই না। তার জানা থাকা দরকার তকে যে সোমনাথ কুরবানীর জন্য পছন্দ করেছে এটা যে কোন মানুষের জন্য সৌভাগ্যের ব্যাপার ৷ এই যুবক খুবই ভাগ্যবান । শুধু শুধুই নিজেকে ও তোমার দেবতাদেরকে তোমরা ধোকা দিচ্ছো পণ্ডিত! বললো নাসির । তোমাদের শিবদেব কি জানে না, আমাদেরকে ধোকা দিয়ে অপহরণ করা হয়েছে? ধোকা দিয়ে আমাদের তিন সাথীকে হত্যা করা হয়েছে? তোমাদের ধর্ম এমন জঘন্য যে, নিরপরাধ মানুষ হত্যাকে সমর্থন করে? এ সময় প্রধান পুরোহিত তার একান্ত সেবকদের ডেকে বললো, এদের দু'জনকে নিয়ে যাও। নাসিরকে নিয়ে যাওয়ার মুহুর্তে দ্রুততার সাথে শেগুপ্তাকে নাসির বললো- শেগপ্তা! গযনীর আত্মাভিমানী মেয়েদের মতো ইজ্জত রক্ষার জন্যে জীবন দিয়ে দেবে তবু ইজ্জত দেবে না। আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো । নাসির ও শেগুপ্তাকে মন্দিরের একটি খোলা জায়গায় নিয়ে গেলো মন্দিরের সেবকরা। এক সময় নাসিরকে শেগুপ্তার কাছ থেকে ভিন্ন করে ফেলা হলো । প্রত্যেকের সাথে ছিল দু'জন করে প্রহরী । হঠাৎ শেগুপ্তার উচ্চ কণ্ঠস্বর “খোদা হাফেজ নাসির!” ভেসে এলো নাসিরের কানে। পর মুহুর্তেই শোনা গেল, ধরে ফেলো, ধরে ফেলো, চিৎকার । ভারত অভিযান * ১৫৫ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।