মেয়েটিকে বলো, আমাদের ধর্মকে সে যেন অপমান না করে। ধর্মের অবমাননা আমরা সহ্য করি না- বললো প্রধান পুরোহিত । দেখবে, আমাদের ধর্মের অবমাননার জবাবে শিবদেব গযনীকে ধ্বংস করে দেবেন। হু! তোমাদের এসব পাথুরে দেবতা আমাদের আল্লাহর মোকাবেলা করবে? আমরা এখন অসহায়, তোমাদের হাতে বন্দি, কিন্তু আমাদের আল্লাহ কোন জড় পদার্থ নন, তাকে কোন প্রকার অসহায়ত্ স্পর্শ করে না। আমাদের আল্লাহর প্রতিশোধের আগুন থেকে নিজেকে বাচাতে চেষ্টা করো পণ্তিত! বললো নাসির । শেগ্প্তা অস্থির হয়ে নাসিরকে জিজ্ঞেস করছিল এরা কি বলছে? শেগ্ুপ্তাকে পুরোহিতের কথাবার্তা জানিয়ে দিলো নাসির । নাসিরের কণ্ঠে পুরোহিতের কথা শুনে শেগুপ্তা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়লো যে চিৎকার করে কথা বলতে লাগল সে। তার মুখের থুথু ছিটকে গিয়ে প্রাধন পুরোহিতের গায়ে পড়তে লাগল । শেগুপ্তা অনবরত হিন্দুদের উপর অভিশাপ দিচ্ছিল। অর্জুন মহারাজ! এরা তো ভয় পাওয়ার পরিবর্তে আমাদের গালমন্দ করছে- অর্জনের উদ্দেশ্যে বললো প্রধান পুরোহিত । এরা কি ভাবছে, আমরা এদের গালমন্দে ভীত হয়ে তাদের ছেড়ে দেবো? আমরা শুধু আল্লাহকে ভয় করি পণ্ডিত! পুরোহিতের উদ্দেশ্যে বললো নাসিরুদ্দৌলা । মৃত্যুকে যদি আমরা ভয় করতাম তাহলে গযনীতেই বসে থাকতাম । আমরা আল্লাহর পয়গাম এখানকার মানুষের কাছে পৌছে দেয়ার জন্যে এবং রসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠায় জীবন দেয়ার জন্যেই হিন্দুস্তানে এসেছি। আমরা জানি, এ মূহুর্তে আমরা অসহায় কিন্তু আমরা এজন্য খুশি যে, আমরা আল্লাহর পথে কুরবান হতে চলেছি। আমার কুরবানীতে তোমাদের কোনই উপকার হবে না, কিন্তু আমি পৌছে যাবো সরাসরি আল্লাহর দরবারে । ওদের বলে দাও, এই মন্দিরেও সেই ধরনের ভয়াবহ বিপদ আসবে যে বিপদ হিন্দস্তানের অন্যান্য মন্দিরে এসেছে। এদের এটাও বলে দাও, আমার পবিত্র দেহে যদি কোন পৌত্তলিক হাত তোলে তবে আমার আল্লাহ অবশ্যই এর প্রতিশোধ নেবেন- বললো শেগুপ্তা।' শেগুপ্তার কথা নাসির পণ্ডিতকে জানালো । নাসিরের কথা শুনে পণ্ডিত একটি বাকা হাসি দিয়ে বললো-_ তোমরা এমন জিনিসের পূজা করো, যা তোমরা দেখতে পাও না। তোমরা আসলে অন্ধ । অন্ধকারে বসবাস করছো তোমরা । তোমরা জানো না, এই মন্দির কার তৈরি? যাকে তোমরা পাথর বলছো, তিনি ভারত অভিযান *% ১৫৪ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।