শেগপ্তা ও প্রহরীদের হারিয়ে দীর্ঘ পথ পায়ে হেটে শেগুপ্তার সঙ্গীনীরা যখন গোয়ালিয়র দুর্গে পৌছে, ততোক্ষণে রাজা অর্জনের দল অনেক দৃরে চলে গেছে। গোয়ালিয়র দুর্গে কর্তব্যরত গযনীর কর্মকর্তাদের কেউ কল্পনাও করতে পারেনি, রাজ্য হারা ভবঘুরে রাজা অর্জুন এমন ভয়ংকর কিছু একটা ঘটাতে পারে। দুই দিন আগে দুর্গপতি মুসলিম শাসককে রাজা অর্জুন জানিয়েছিল, সে সোমনাথ যেতে চায়। তাকে সেখানে যাওয়ার অনুমতি দেয়া হোক । দুর্গপতি তাকে সোমনাথ যাওয়ার অনুমতি দিলে রাজা অর্জুন দু'দিন আগে সোমনাথের উদ্দেশে দুর্গ ত্যাগ করে। সন্ধ্যার আগেই পণ্ডিতের দেখানো পথে অর্জনের দল সেই পথের সন্ধান পেয়ে গেল, যে পথ দিয়ে সোমনাথের পানি বহণকারীরা যাতায়াত করে । এক পর্যায়ে পানি বহনকারী দলকে তারা পেয়ে গেল। পরদিন শেগুপ্তা ও নাসিরুদ্দৌলার বাধন খুলে দিয়ে রাজা অর্জুন তাদেরকে বললো- তোমরা যদি মুক্তির চিন্তা ও চেষ্টা করো তাহলে তা হবে অর্থহীন। এর চেয়ে বরং শান্তভাবে আমাদের সাথে থাকো । এটাই হবে তোমাদের জন্যে মঙ্গলজনক। যাওয়া হচ্ছে। টানা বিশ দিন পথ চলার পর অর্জনের দল সোমনাথে পৌছলো । অর্জুন ও পঞ্তিত নাসিরুদ্দৌলাকে সোমনাথের প্রধান পুরোহিতের সামনে দাড় করিয়ে তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে বললো- এই তরুণীকে মন্দিরের জন্যে এবং এই যুবককে শিব দেবের নামে বলি দেয়ার জন্যে আপনার চরণে পেশ করছি । নাসির পণ্তিত ও অর্জুনের ভাষা বুঝতো কিন্তু শেগুপ্তা তাদের ভাষা বুঝতো না। শেগুপ্তা ফারসী ভাষায় নাসিরকে জিজ্ঞেস করলো- এরা কি বলাবলি করছে? নাসির শেগুপ্তাকে এদের কথাবার্তার উদ্দেশ্য সম্পর্কে বলে দিল। নাসিরের কথা শুনে শেগুপ্তা ভীত হওয়ার পরিবর্তে প্রচণ্ড ক্ষোভ ও রুদ্ররোষে তার ভাষায় হিন্দুদের গালমন্দ করতে শুরু করলো । শেগুপ্তাকে এভাবে উত্তেজিত হয়ে কথা বলতে দেখে প্রধান পুরোহিত নাসিরকে জিজ্ঞেস করলো- মেয়েটি কি বলছে? সে বলছে- আমি তোমাদের শিবদেবের উপর আল্লাহর লা'নত দিচ্ছি। পুরোহিতকে বললো নাসির । আরো জানালো, শেগুপ্তা বলছে, আমরা তোমাদের বহু দেবতাকে পায়ে পিষ্ট করে ভেঙে টুকরো টুকরো করে ঘোড দৌড়ের মঠে ছড়িয়ে দিয়েছি। তোমাদের এসব দেবদেবীকে মন্দিরে রাখা অশোভনীয়। ভারত অভিযান « ১৫৩ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।