Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

নদীর তীরবর্তী একটি জায়গা ঘন ঝোপ ঝাড় এবং ঘন গাছ-গাছালীতে পূর্ণ । নদীর তীরটা এখানে ঢালু ও বালুকাময় ৷ মেয়েরা জায়গাটি উপযুক্ত মনে করে এখানেই নেমে পড়লো এবং ঝোপের আড়ালে নদীতে জলকেলীতে মেতে উঠলো। তাদের প্রহরীরা সেখান থেকে একটু দূরে বসে গল্পগুজব করতে লাগলো । এসময় গেয়ো পোষাকের একটি লোক ভীত বিহ্বল অবস্থায় হাপাতে হাপাতে প্রহরীদের কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললো- তিনজন লোক আমার সত্রীকে জোর করে নিয়ে গেছে। তারা আমাকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে। আমার স্ত্রীকে বিবস্ত্র করে তার সন্ত্রম হানির চেষ্টা করছে। এরা এখান থেকে বেশি দূরে নয় কাছেই আছে। আপনারা মুসলমান! আপনারাই মহারাজ! আমাদের জীবন সন্ত্রমের মালিক আপনারা! আতংকিত কণ্ঠে বললো লোকটি । সাহায্যপ্রার্থী লোকটির কথা শুনে চার প্রহরী তার দেখানো পথে ছুটতে লাগলো। এরা যখন যথেষ্ট দূরে চলে গেলো তখন গোসলরত মেয়েদের উপর অতর্কিতে হামলে পড়লো ঝোপের আড়ালে লুকিয়ে থাকা রাজা অর্জুনের লোকেরা । তারা সেনা কমাপ্তারের মেয়ে শেগুপ্তাকে ঘোড়ার পিঠে তুলে নিল। অন্য মেয়েরা আতংকিত হয়ে আর্তচিৎকার শুরু করে দিল। গযনীর মেয়েদের চিৎকার শুনে প্রহরীরা যখন বিভ্রান্ত হয়ে তাদের দিকে ফিরে এলো, তখন ঝোপের আড়াল থেকে তাদের তিনজনের পাজরে বর্শা বিদ্ধ করলো হিন্দুরা । সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়লো তিন প্রহরী। আর একজনের উপর লাফিয়ে পড়ে তাকে ঝাপটে ধরে কাবু করে ফেললো । শেগুপ্তাকে একটি ঘোড়ার পিঠে তোলে এবং বেঁচে থাকা একমাত্র প্রহরী নাসিরুদ্দৌলাকে বেঁধে ঘোড়ার পিঠে তুলে নিয়ে আটটি ঘোড়া এক সাথে ঘনঝোপ ঝাড়ের মধ্যে দ্রুত ছুটতে লাগলো । এই অশ্বারোহীদের মধ্যে শেগুপ্তাকে নিজের ঘোড়ায় তুলে ধরে রেখেছিল রাজা অর্জুন নিজে । আর নাসিরুদ্দৌলাকে একটি ঘোড়ার পিঠে ধরে রেখেছিল এক শক্ত-সামর্থ জোয়ান। একটি ঘোড়াতে সওয়ার ছিল পপ্তিত। আর অন্যরা তাদের ভারাটে খুনী । ভাড়াটে খুনীদেরকে রাজা অর্জন নগদ মুদ্রা দিতে চাইলে তারা বলে- আমাদের কোন নগদ টাকা-পয়সা দেয়ার দরকার নেই, আমরা আপনার খরচে আপনার সাথে সোমনাথ সফর করবো । ভারত অভিযান *% ১৫২ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।