কেন, আপনি কি একেবারে কাঙাল হয়ে গেছেন? রাজা হিসেবে আপনার কাছে নিশ্চয়ই এখনো অনেক ধন-সম্পদ আছে। আপনি চেষ্ট, করে যান, শিকারের ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে । আছে, আছে পপ্তিতজী! আমি কেবল রাজ্য হারা হয়ে গেছি। তাছাড়া বাকী সবই আমার আছে। মেহেরবানী করে আপনি আমাকে বলুন, শিকার কোথায় কখন কিভাবে পাওয়া যাবে? আপনার রাজকুমারীরা কি মাঝে মধ্যে নদীতে স্নান করতে যেতো নাঃ অনুরূপ মুসলিম শাসকদের ছেলেমেয়েরাও প্রায়ই নদ তে গোসল করতে যায়। গযনীর শাহজাদীরা যায় নদীতে গোলস করতে? কি বলছেন এসব? সুলতান মাহমুদ তো থাকে গযনীতে । এখানে শাহজাদী আসবে কোথেকে? আমি গযনীর শাহজাদীদের কথা বলছি না। আমি বলছি সেসব কর্মকর্তাদের বিবি-কন্যাদের কথা যারা এখানকার দুর্গে বসবাস করে। এদের তরুণীরা প্রহরী সাথে নিয়ে প্রায়ই নদীতে নৌবিহার করতে আসে। আপনি কিছু উপহার উপটৌকনক দিন, আমি এগুলো আমার বিশ্বস্ত লোকজনকে দিয়ে দু'একজন তরুণী ও দু'একজন যুবক প্রহরীকে অপহরণ করিয়ে নিয়ে আসবো । গোয়ালিয়র এখান থেকে বহু দূর । অপহরণের খবর যতোক্ষণে গোয়ালিয়র পৌছাবে ততোক্ষণে আমরা বহু দূর চলে যাবো । আপনি কি সোমনাথের পথ জানেন? পপ্তিতকে জিজ্ঞেস করলো রাজা অর্জুন। আপনি কোথায় রাজত্ব করেন মহারাজ? প্রতিদিনই এ পথ দিয়ে সোমনাথের স্নানের পানি বহনকারী কাফেলা যাতায়াত করে। তারা খুব দ্রুত যাতায়াত করে । আপনি কি কয়েকটি ঘোড়ার ব্যবস্থা করতে পারবেন? অন্তত ছয়টি দ্রুতগামী ঘোড়ার প্রয়োজন হবে । ঘোড়া যে কয়টা দরকার জোগাড় করা যাবে । আমাকে ঠিক সময় মতো খবর দেবেন তাহলেই হবে- বললো অর্জুন । গোয়ালিয়র দুর্গে বহু উচ্চপদস্থ মুসলমান কর্মকর্তাদের পরিবার পরিজন বসবাস করতো । তাদের স্ত্রী কন্যারা প্রায়ই দশ পনেরো মাইল দূরে অবস্থিত পদ্মা নদীতে নৌবিহারের জন্য আসতো । একদিন কয়েকজন প্রহরীসহ চার যুবতী নৌবিহারে এলো । তাদের মধ্যে একজন ছিল খুবই সুন্দরী কিশোরী । সে ছিল একজন প্রবীন সেনা কমান্ডারের মেয়ে । তার নাম ছিল শেগুপ্তা। শেগ্ুপ্তার তখনো বিয়ে হয়নি। বিয়ের কথাবার্তা চলছে। তাদের দলে ছিলো পাঠজন নারী এবং চারজন সেনা প্রহরী । ভারত অভিযান *% ১৫১ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।