Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 5
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

একদিন গোয়ালিয়রের এক পুরোহিতের সাথে রাজা অর্জুনের সাক্ষাত হলো। গোয়ালিয়রে তখন মুসলমানদের রাজতৃ । মন্দিরের অবকাঠামো ঠিক থাকলেও সেখানে কোন মূর্তি ও পূজারী ছিল না। বরং সেখানে মুসলমানরা পাচ ওয়াক্ত আযান দিয়ে নামায আদায় করতো । রাজা অর্জুন পঞ্তিতকে জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায় থাকেন? জঙ্গলে থাকি- জবাব দিলো পণ্তিত। মন্দির উজাড় হয়ে গেলেও দেবতার পূজা থেকে তো আর আমাদের কেউ বিরত রাখতে পারবে না। গভীর জঙ্গলে গিয়ে আমরা ক'জন মিলে একটি ঝোপের মধ্যে মন্দির বানিয়ে নিয়েছি। আপনি দেখবেন মহারাজ মুসলমানদের উপর কঠিন বিপদ আসবে । অপবিত্র শ্লেচগুলো সামরিক শক্তিবলে ধরাকে সরা জ্ঞান করছে। এরা হরেকৃষ্ণ মহাদেব ও বিষ্দেবকে পরাজিত করতে এসেছে, দেখবেন এরা জীবন্ত পুড়ে ছাই ভঙ্মে পরিণত হবে। ওরা আর জ্বলবে কখন, আমরাইতো জৃলে ভম্ম হয়ে যাচ্ছি, পণ্ডিত মহারাজ! আপনি কি এখনো বুঝতে পারেননি মহারাজ হরিদেব মহাদেব ও কৃষ্ণদেব আমাদের উপর খুবই অসন্তুষ্ট? এটা আপনাদের পাপের ফসল । আপনাদের মতো যাদের হাতে সৈন্যসামন্ত ছিল তাদের পাপের কারণেই আজ হিন্দুজাতির এই দুরবস্থা । রাজা গোবিন্দ আর রাজা তরলোচনপাল আমাকে ধোকা দিয়েছে পণ্তিতজী! নয়তো গযনীর একটি সৈনিকও জীবন নিয়ে পালানোর সুযোগ পেতো না। আর সুলতান মাহমুদ আমাদের হাতে বন্দি হতো । আমি শপথ করেছিলাম গযনীর সুলতানকে জীবন্ত পাকড়াও করবো, আর তাকে দিয়ে প্রতিদিন মন্দির ঝাড়ু দেয়াবো । আর সে মন্দিরে আসা পূজারীদের জুতা সোজা করবে.. যাক সেসব কথা । এখন আর এসব বলে লাভ নেই। আমাকে বলা হয়েছে, একটি সুন্দরী তরুণী ও একজন সুদর্শন যুবক মুসলমানকে নিয়ে সোমনাথ গিয়ে তরুণীকে মন্দিরে উপহার দিতে আর যুবককে সোমনাথের বেদীতে বলি দিতে । আর শিবদেবের পায়ে মাথা রেখে রাজত্ব ফিরিয়ে দেয়ার জন্য প্রার্থনা করতে । যাতে শিবদেব আমার রাজত্ব ফিরিয়ে দেন। হ্যা, ঠিক বলেছেন আপনি । আমার মনের কথাটিই আপনি বলে দিয়েছেন। কিন্তু আমর তো মনে হয় না আপনি একাজ করতে পারবেন, বললো পঞ্ডিত। করতে পারবো- বললো রাজা অর্জুন । কিন্তু সুন্দরী তরুণী আর মুসলমান যুবক কোথায় পাবো? ভারত অভিযান « ১৫০ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।