ঠিক সেই ঝড়ের দু”দিন পর গযনীবাহিনী মথুরা আক্রমণ করেছিল । হিন্দু বাহিনীর সাথে শহরের বাইরে গযনী বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয় । মথুরার আকাশে তখন শকুনের উড়াউড়ি আর বাতাসে মৃত লাশের গন্ধ । সর্বত্র ভগ্নস্তূপ। মথুরার সৈন্যরা গযনী বাহিনীর আক্রমণ প্রতিহত করতে না পেরে অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়। টহল দিচ্ছিল। ভয়াবহ পরিস্থিতি সবখানে । যত্রতত্র গাছপালা ভেঙ্গে পড়ে রয়েছে, ছিটিয়ে রয়েছে সর্বত্র। শহরের ভেতরে ও বাইরে বহু লোক দুই বাহিনীর সংঘর্ষের সময় পদপিষ্ট হয়ে মারা পড়ে । ঘোর সন্ধ্যার অন্ধকারে টহলরত অবস্থায় হঠাৎ যুলকারনাইনের কানে ভেসে এলো কারো পালানোর শব্দ। যুলকারনাইন ভেসে আসা শব্দের দিকে ঘোড়া হাকাল। ঘোড়ার খুঁড়ে শব্দ শুনে পলায়নপর লোকটি থেমে গেল এবং চিৎকার দিয়ে কাদতে শুরু করল । যুলকারনাইন ঘোড়া থেকে নেমে দেখল, ভেঙ্গে পড়া একটি গাছের আড়ালে একটি তরুণী মেয়ে নিজেকে লুকাতে চেষ্টা করছে। কান্না শুরু করল । দেখেই বুঝা যাচ্ছিল মেয়েটি ভয় ও আতংকে কাদছে। যুলকারনাইন মেয়েটির আরো কাছে গিয়ে তাকে যখন টেনে দাড় করাল, তখন বুঝতে পারল, মেয়েটি যুবতী, সম্ভবত কুমারী । আমাকে মেরে ফেলো- আতংকপ্রস্ত কণ্ঠে বললো মেয়েটি । আমার গায়ে হাত দিয়ো না, আমাকে মেরে ফেলো । আমাকে তুমি তুলে নিয়ো না- নিবেদনের জুরে বললো মেয়েটি । এখানে আমরা কোন মেয়েকে হত্যা করতে আসিনি- বললো যুলকারনাইন। আমরা নারী ও মেয়েদের মর্যাদা দিতে এসেছি । তাদের জীবন বাচাতে এসেছি। আমরা অসহায় জীবন ও ইজ্জতের হেফাযত করতে এসেছি । বলো মেয়ে? তুমি কোথায় যেতে চাও, আমরা তোমাকে সেখানেই পৌছে দেবো । আমি কোথাও যেতে চাই না, আমি মরতে চাই । আমাকে হত্যা করে আমার মা বাবার কাছে পৌছে দাও- কান্না জড়িত কণ্ঠে বললো তরুণী । তোমার মা বাবা কি মারা গেছে? হ্যা, তারা উভয়েই মারা গেছে। আমি যে স্থান থেকে দৌড়ে পালিয়ে এসেছি, সেখানে তাদের মরদেহ পড়ে আছে । আমার একটি যুবক ভাই ছিল সেও মারা গেছে। ভারত অভিযান % ১৫ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।