বলতো । এই মোহনীয় আলোয় মূর্তিগুলোকে জীবন্ত মনে হতো । পৃজারীরা এ কারণে আরো বেশি মোহ্গ্রস্ত হয়ে পড়তো । পাথরের মূর্তিগুলোকেই তারা জীবন্ত দেবদেবী বলে বিশ্বীস করতো । সোমনাথের মূর্তিগুলোর চারপাশে পাচ মন ওজনের একটি খাটি সোনার মন্দিরের প্রতিটি কক্ষেই কম বেশি মূর্তি ছিল। এসব মূর্তির সবগুলোতেই ছিল দামী মণিমুক্তা হীরা জহরত। প্রতিটি কক্ষের দরজায় ছিল খুব দামী কাপড়ের পর্দা। আর তাতে জড়ানো ছিল নানা রকমের হীরা জহরতের জরি । সোমনাথ মন্দিরের ব্যবস্থাপনা এতোটাই ব্যাপক ও বিশাল ছিল যে, প্রায় দশ হাজার পুরোহিত মন্দির এলাকায় অবস্থান করতো । তারা পর্যায়ক্রমে চব্বিশ ঘণ্টা পূজা-অর্চনায় লিপ্ত থাকতো । মন্দিরের জন্য এক হাজার গ্রাম দান করা হয়েছিল। এসব গ্রামের সকল আমদানী মন্দিরের প্রয়োজনে ব্যয় করা হতো । তাছাড়া হিন্দস্তানের সকল রাজা মহারাজাই এই মন্দিরে মোটা অংকের অনুদান দিতেন । শুধু তাই না প্রতি চন্দ্র মাসের পূর্ণিমাতে লাখো পূজারী এখানে জমায়েত হতো । তারা মন্দিরে নিজেদের অর্জিত সম্পদের উল্লেখযোগ্য অংশ দান করতো! সোমনাথ থেকে গঙ্গা নদীর দূরত্ব ছিল অন্তত সাতশ মাইল । সেই সাত'শ মাইল দূর থেকে পানি এনে প্রতি দিন সোমনাথের মূর্তিকে ধৌত করা হতো। এজন্য বিশাল ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। সবসময় পানি আনা-নেয়ার কাজে অশ্বারোহী দল নিয়োজিত থাকতো । এভাবে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল গঙ্গা জলে মূর্তিদের পবিভ্রকরণ কাজে । সোমনাথ মন্দিরে গান-বাজনা ও নৃত্যগীতের জন্য সবসময় সুন্দরী তরুণীদের প্রস্তুত রাখা হতো । এরা হতো মন্দিরের জন্য উৎসগতি। বৃদ্ধ হওয়া পর্যন্ত এসব সুন্দরী মন্দিরে নৃত্য গীত করতো । তাদের সহায়তা করতো তিন'শ বাদক । বিভিন্ন রাজা মহারাজারাও মন্দিরে সুন্দরী নর্তকী দান করতো । অনেক হিন্দু মা-বাবা তাদের মেয়ে সন্তানকে মন্দিরের সেবাদাসী রূপে উৎসর্গ করে দিতো। মন্দিরের পুরোহিতরাই ছিল এখানকার রাজা । পুরোহিতদের হুকুমেই চলতো মন্দির। সকল নর্তকী সেবাদাসী পুরোহিতদের দাসানুদাস ছিল। পুরোহিতদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতো মন্দিরের এসব অবলা নারীদের ভাগ্য । ভারত অভিযান «% ১৪৮ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।